রুশ ভ্যাকসিনের ট্রায়ালে অংশ নিচ্ছেন মাদুরোর ছেলে

বিদেশ ডেস্ক
০৫ অক্টোবর ২০২০, ১৩:২৩আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ১৪:৪১
image

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জানিয়েছেন, তার ছেলে রাশিয়ার তৈরি স্পুটনিক ভি নামের করোনা ভ্যাকসিনের ট্রায়ালে অংশ নেবেন। রবিবার মাদুরো এ কথা জানিয়েছেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে, ভেনেজুয়েলায় রুশ টিকার ট্রায়ালে স্বেচ্ছাসেবী হিসেবে থাকছেন প্রেসিডেন্ট মাদুরোর বোনও।

রুশ ভ্যাকসিনের ট্রায়ালে অংশ নিচ্ছেন মাদুরোর ছেলে

ভেনেজুয়েলাকে প্রথম ব্যাচের করোনার টিকা দিয়েছে রাশিয়া। গত শুক্রবার (২ অক্টোবর) এ টিকা ভেনেজুয়েলায় পৌঁছায়। মাদুরো সরকার জানিয়েছে, তাদের দেশের প্রায় দুই হাজার নাগরিক এ টিকার ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ নেবেন। প্রেসিডেন্ট মাদুরো বলেন, ‘আমার ছেলে নিকোলা আর্নেস্তো মাদুরো গুয়েরা আমাকে জানিয়েছে, সে রুশ টিকার ট্রায়ালে অংশ নেবে। আমি মনে করি, এটা খুব ভালো সিদ্ধান্ত।’

৩০ বছর বয়সী নিকোলাস আর্নেস্তো মাদুরো গুয়েরাও রাজনীতি করেন। তিনি তার বাবার ক্ষমতাসীন ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি অব ভেনেজুয়েলার (পিএসইউভি) সদস্য।

গত আগস্টে রাশিয়া তাদের প্রথম করোনার টিকার অনুমোদন দেয়। অল্প কিছু মানুষের মধ্যে টিকাটি পরীক্ষা করায় এ নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ রয়েছে। তবে রাশিয়ার দাবি, তাদের টিকার কার্যকারিতা ও সুরক্ষার বিষয়টি প্রমাণিত হয়েছে। ভেনেজুয়েলাকে টিকা সরবরাহ করায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট মাদুরো। তার একজন ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত পুতিন।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ভেনেজুয়েলার ডেলসি রদ্রিগেজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক