যুক্তরাষ্ট্রকে চীনের কড়া বার্তা

বিদেশ ডেস্ক
০৭ অক্টোবর ২০২০, ১৫:২৩ আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ১৭:৪৬
image

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সংঘাত তৈরির অপচেষ্টার অভিযোগ এনে ওয়াশিংটনকে কড়া বার্তা দিয়েছে চীন। বুধবার (৬ অক্টোবর) জাপানে অবস্থিত চীনা দূতাবাস থেকে দেওয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে বিনা উসকানিতে চীনের বিরুদ্ধে আক্রমণ ও অভিযোগ করার প্রবণতা বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

যুক্তরাষ্ট্রকে চীনের কড়া বার্তা

মঙ্গলবার (৫ অক্টোবর) জাপান সফরে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। সে সময় তিনি চীনের ক্রমবর্ধমান আঞ্চলিক প্রভাব ঠেকাতে অস্ট্রেলিয়া, ভারত ও জাপানের মধ্যে গভীর সহযোগিতাপূর্ণ সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় জাপানের চীনা দূতাবাস।

এক বিবৃতিতে বলা হয়, ‘পম্পেও বারবারই চীনের বিরুদ্ধে মিথ্যা রটিয়েছেন এবং বিদ্বেষপূর্ণভাবে রাজনৈতিক সংঘাত তৈরি করেছেন।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা আরও একবার যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাতে চাই যে, তারা যেন শীতল যুদ্ধের মানসিকতা ও মতাদর্শিক কুসংস্কার পরিহার করে, বিনা উসকানিতে চীনের বিরুদ্ধে অভিযোগ ও আক্রমণ বন্ধ করে এবং চীনের সঙ্গে গঠনমূলকভাবে সম্পর্ক বজায় রাখে।’

/এফইউ/বিএ/এমওএফ/
সম্পর্কিত
আর্কটিক অভিযান শেষে শাংহাইয়ে ফিরলো চীনের দুই গবেষণা জাহাজ 
বুফের দাম বাড়িয়ে বাড়তি বিল, ভোক্তা পেলেন ১ লাখ টাকা
পূজার ছুটিতে ঘুরে আসুন শাড়ি, মন্দির আর ঐতিহ্যের শহর কাঞ্চীপুরমে
সর্বশেষ খবর
গ্রেফতার শুনানিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ভগ্নিপতি, ‘ছাত্রশিবিরে জড়িত ছিলাম’
গ্রেফতার শুনানিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ভগ্নিপতি, ‘ছাত্রশিবিরে জড়িত ছিলাম’
সন্ত্রাসের বিরুদ্ধে ‘অলআউট অ্যাকশনে’ পুলিশ
সন্ত্রাসের বিরুদ্ধে ‘অলআউট অ্যাকশনে’ পুলিশ
বিয়ের আয়োজনেই কি বোঝা যায়, দাম্পত্য কেমন হবে?
বিয়ের আয়োজনেই কি বোঝা যায়, দাম্পত্য কেমন হবে?
ফুটপাতে উচ্ছেদ অভিযান দীর্ঘমেয়াদি পরিকল্পনা, নাকি লোকদেখানো?
ফুটপাতে উচ্ছেদ অভিযান দীর্ঘমেয়াদি পরিকল্পনা, নাকি লোকদেখানো?
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত