আলজেরিয়ায় সাবেক প্রেসিডেন্টের ‘গোপন কন্যা’র বিচার শুরু

বিদেশ ডেস্ক
০৮ অক্টোবর ২০২০, ১৬:৫০আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ১৮:০২
image

আলজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট আবদেল আজিজ বুতেফ্লিকার (৮৩) ‘গোপন কন্যা’র পরিচয় দিয়ে নাছিনাছি জৌলিখা-চফিকা নামের একজন ব্যবসায়ী ব্যাপক দুর্নীতি করেছেন বলে অভিযোগ উঠেছে। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, তার বিরুদ্ধে আলজেরিয়াতে অর্থপাচার ও দুর্নীতির বিচার শুরু হয়েছে। যদিও বুতেফ্লিকার  বিয়ের কথা কখনও শোনা যায়নি; তবে চফিকাকে বহু বছর ধরে বুতেফ্লিকার গোপন কন্যা বলে অনেকেই মনে করেছেন।

আলজেরিয়ায় সাবেক প্রেসিডেন্টের ‘গোপন কন্যা’র বিচার শুরু

স্থানীয় সংবাদপত্রগুলোতে বলা হচ্ছে, চফিকার বাবা ছিলেন বুতেফ্লিকার বন্ধু। এই সুযোগ কাজে লাগান। বুতেফ্লিকা নির্বাচনে জেতার পরপরই তার ঘনিষ্ঠ হয়ে ওঠেন চফিকা। প্রেসিডেন্টের কাছে থিম পার্ক তৈরির অনুমতি পেতে সাহায্য চান। কয়েক বছরের মধ্যেই তিনি অনেক চুক্তি করে ফেলেন।

২০ বছর ধরে ক্ষমতায় থাকা আবদেল আজিজ গত বছর ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করেছিলেন। বিবিসি জানিয়েছে, নাছিনাছি জৌলিখা-চফিকা মূলত ‘মেমি মায়া’ নামে পরিচিত। তার বিরুদ্ধে রাষ্ট্রপতির কন্যা পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে বিভিন্ন চুক্তি থেকে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। চফিকাকে বিভিন্ন গভর্নর, মন্ত্রী ও অন্যান্য শীর্ষ কর্মকর্তাও নানাভাবে সাহায্য করেছেন। তাদের কয়েকজনের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে এবং বিচারের মুখোমুখি করা হয়েছে।

২০১৯ সালে আটক হন চফিকা। তদন্তকারীরা তার অত্যন্ত সুরক্ষিত একটি বাড়ির দেয়ালের মধ্যে থেকে ১০ লাখ আলজেরিয়ান মুদ্রা, ২ লাখ ৭০ হাজার ইউরো, ৩০ হাজার ডলার ও ১৭ কেজি গয়না উদ্ধার করে। চফিকা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেছেন, এসব অভিযোগ পরিকল্পিত।

/বিএ/এমওএফ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম