২০২০ সালে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৩ দশমিক ৮ শতাংশ: আইএমএফ

বিদেশ ডেস্ক
১৪ অক্টোবর ২০২০, ১৫:১৮আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ১৬:৩৪
image

২০২০ সালে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৩ দশমিক ৮ শতাংশ বাড়তে পারে। আর আগামী বছর প্রবৃদ্ধি হতে পারে ৪ দশমিক ৪ শতাংশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রকাশিত এক প্রতিবেদনে এমন আভাস দেওয়া হয়েছে।

২০২০ সালে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৩ দশমিক ৮ শতাংশ: আইএমএফ

আইএমএফ অর্থবছর ধরে নয়, জানুয়ারি-ডিসেম্বর সময় ধরে প্রবৃদ্ধির পূর্বাভাস দেয়। গত এপ্রিলে প্রকাশিত এক প্রতিবেদনে ২০২০ সালে বাংলাদেশের ২ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে বলে আভাস দিয়েছিল আইএমএফ। তবে মঙ্গলবার সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনোমিক আউটলুকে সম্ভাব্য এ প্রবৃদ্ধির পরিমাণ বাড়িয়ে ৩ দশমিক ৮ শতাংশ বলে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে আভাস দেওয়া হয়, ২০২০ সালে ভারতের জিডিপি ১০ দশমিক তিন শতাংশ সংকুচিত হবে। এছাড়া পাকিস্তানের প্রবৃদ্ধি শূন্য দশমিক চার (-০.৪) শতাংশ, চার দশমিক ছয় (-৪.৬) শতাংশ, ভুটানের দশমিক ছয় (০.৬) শতাংশ, মালদ্বীপের  আট দশমিক ছয় (-৮.৬) শতাংশ প্রবৃদ্ধি কমে যাবে। নেপালের জিডিপি অপরিবর্তিত থাকবে বলে আভাস দিয়েছে আইএমএফ।

প্রতিবেদন অনুযায়ী, ডলারের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মাথাপিছু জিডিপি ২০২০ সালে ১ হাজার ৮৮৮ ডলার হয়ে ৪ শতাংশ বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।  অন্যদিকে ভারতের মাথাপিছু জিডিপি ১০ দশমিক ৫ শতাংশ কমে ১ হাজার ৮৭৭ ডলার হবে বলে মনে করা হচ্ছে, যা গত চার বছরে মধ্যে সর্বনিম্ন। পাকিস্তান এবং নেপালের মাথাপিছু জিডিপির তুলনায় ভারত এগিয়ে থাকলেও বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা এবং মালদ্বীপের তুলনায় দেশটি পিছিয়ে থাকবে।

/এফইউ/
সম্পর্কিত
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নির্বাচন
রয়টার্সের বিশ্লেষণভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাংলাদেশে প্রভাব বাড়াতে চায় চীন
বিশেষজ্ঞদের সতর্কতানির্বাচন ঘিরে বাইরের দেশ থেকে আসছে মিথ্যা তথ্যের ঢেউ
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে