আজারবাইজান-আর্মেনিয়া যুদ্ধাবস্থা নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা কানাডার

বিদেশ ডেস্ক
১৭ অক্টোবর ২০২০, ০৭:১৫আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ০৭:২৫

আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার বিদ্যমান যুদ্ধাবস্থা নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা করেছে কানাডা। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে কথা বলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। শুক্রবার দুই নেতার মধ্যে এ ফোনালাপ অনুষ্ঠিত হয়। তুর্কি প্রেসিডেন্টের যোগাযোগ দফতর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম ডেইলি সাবাহ। আজারবাইজান-আর্মেনিয়া যুদ্ধাবস্থা নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা কানাডার

ফোনালাপে আজারবাইজান-আর্মেনিয়া যুদ্ধাবস্থা ছাড়াও দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক বাণিজ্য বাড়ানো এবং প্রতিরক্ষা খাতে সহযোগিতা নিয়ে আলোচনা করেন দুই নেতা।

এরদোয়ান বলেন, কানাডা তুরস্কে কিছু সামরিক সরঞ্জাম রফতানি স্থগিতের যে উদ্যোগ নিয়েছে তা জোটগত চিন্তার সঙ্গে সাংঘর্ষিক।

ন্যাটো মিত্র তুরস্কের কাছে সম্প্রতি সামরিক সরঞ্জাম রফতানি স্থগিত করে কানাডা। আজারবাইজান-আর্মেনিয়া সংঘাতে তুরস্ক কানাডিয়ান সামরিক প্রযুক্তি ব্যবহার করছে এমন অভিযোগের প্রেক্ষিতে ওই সিদ্ধান্ত নেয় অটোয়া। তবে সামরিক সরঞ্জাম রফতানি স্থগিতের কানাডার সিদ্ধান্তকে দ্বিমুখী আচরণ হিসেবে আখ্যায়িত করেছে তুরস্ক। এর প্রেক্ষিতেই শুক্রবারের আলোচনায় আজারবাইজান-আর্মেনিয়া যুদ্ধাবস্থা ও সামরিক সরঞ্জাম রফতানি তথা প্রতিরক্ষা খাতে সহযোগিতা নিয়ে আলোচনা করেন এরদোয়ান ও ট্রুডো।

/এমপি/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান