চূড়ান্ত বিতর্কে মিউট থাকবে ট্রাম্প-বাইডেনের মাইক্রোফোন

বিদেশ ডেস্ক
২০ অক্টোবর ২০২০, ১১:১০আপডেট : ২০ অক্টোবর ২০২০, ১৬:৩৬

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত বিতর্কে মাইক্রোফোন ব্যবহারের নিয়ম বদলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। নতুন নিয়মে বিতর্কের প্রশ্নোত্তর পর্বে এক প্রার্থীর কথা বলার সময় অন্য প্রার্থীর মাইক্রোফোন মিউট (নিঃশব্দ) করে রাখা হবে। প্রথম দফার বিতর্কে ব্যাপক বিশৃঙ্খলার ফলে বিতর্ক সংক্রান্ত কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন। চূড়ান্ত বিতর্কে মিউট থাকবে ট্রাম্প-বাইডেনের মাইক্রোফোন

মূলত প্রথম দফার বিতর্কে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেনের কথা বলার সময় ট্রাম্প যেভাবে হইচই করেছেন, এমন পরিস্থিতির পুনরাবৃত্তি ঠেকাতেই এই ব্যবস্থা। নতুন নিয়মে উভয় পক্ষই সম্মতি দিয়েছে বলে জানিয়েছে বিতর্ক সংক্রান্ত কমিশন।

বিতর্কের ছয়টি অংশের প্রতিটির শুরুতে প্রাথমিক প্রশ্নের উত্তর দিতে প্রার্থীরা দুই মিনিট করে সময় পাবেন। এ সময় এক প্রার্থীর কথা বলার সময় অন্য প্রার্থীর মাইক্রোফোন মিউট করা থাকবে।

পুরো বিতর্ক অনুষ্ঠানজুড়ে অবশ্য মাইক্রোফোন মিউট থাকবে না। এটা শুধু প্রশ্নোত্তর পর্বে প্রার্থীদের বক্তব্যের প্রথম দুই মিনিটের জন্য প্রযোজ্য। এরপর উভয়ের মাইক্রোফোন চালু করে দেওয়া হবে। উন্মুক্ত আলোচনায় অংশ নেবেন দুই প্রার্থী।

মাইক্রোফোন অন করে দেওয়া হলেও এ সময় প্রার্থীরা তাদের বক্তব্যে পরস্পরের প্রতি সম্মান প্রদর্শন করবেন বলে আশাবাদ জানিয়েছে কমিশন।

ট্রাম্প-বাইডেনের শেষ বিতর্ক অনুষ্ঠান ১৫ মিনিট করে ছয়টি অংশে বিভক্ত থাকবে। প্রতিটি অংশের আলোচ্য বিষয় ঘোষণা করবেন অনুষ্ঠানের সঞ্চালক এনবিসি নিউজের ক্রিস্টেন ওয়েলকার।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম