পৃথিবীর বাইরে থেকে মার্কিন নির্বাচনে ভোট প্রদান

বিদেশ ডেস্ক
২৭ অক্টোবর ২০২০, ১২:২৮আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ১৩:২৪
image

মহাকাশচারী কেট রুবিনস হলেন সেই একমাত্র মার্কিন ভোটার, যিনি পৃথিবীর বাইরে রয়েছেন। তবে ভোট দেওয়ার নাগরিক অধিকার ঠিকই রক্ষা করেছেন তিনি। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন জানিয়েছে, এবার দ্বিতীয়বারের মতো ইন্টারন্যাশনাল স্পেস সেন্টার (আইএসএস) থেকে মার্কিন নির্বাচনে ভোট দিয়েছেন রুবিন।

পৃথিবীর বাইরে থেকে মার্কিন নির্বাচনে ভোট প্রদান

এর আগে ২০১৬ সালেও কেট আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে ভোট দিয়েছিলেন কেট। দুই রুশ মহাকাশচারীর সঙ্গে তিনি এ বছর ১৪ অক্টোবর আন্তর্জাতিক স্পেস স্টেশনে গেছেন। পৃথিবীতে ফিরবেন ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর। ফলে তাকে স্পেস স্টেশন থেকে ভোট দিতে হয়েছে।

২৩ অক্টোবর নাসা অ্যাস্ট্রোনাটসের অফিশিয়াল টুইটার পেইজ থেকে রুবিনের একটি ছবি পোস্ট করা হয়। এতে দেখা যাচ্ছে ওই স্পেস স্টেশনের একটি ভোটিং বুথ তৈরি করা হয়েছে। তার বাইরে কেট দাঁড়িয়ে আছেন।

যুক্তরাষ্ট্রে নির্বাচনের প্রথম ধাপ হিসেবে আপাতত সাধারণ মানুষের আগাম ভোট (পপুলার ভোট) গ্রহণ চলছে। এ পর্যন্ত ভোট জমা পড়েছে ৬ কোটির বেশি। এর মধ্যে কেটের ভোটও রয়েছে।

নাসা টেক্সাস অঙ্গরাজ্যে অবস্থিত। সে  কারণে সেখানকার নির্বাচনি অফিসে রয়েছে বিশেষ পাসওয়ার্ড। এই পাসওয়ার্ড দিয়েই নাসার নভোচারিদের ভোট ডাউনলোড করা হয়।

যুক্তরাষ্ট্রে ১৯৯৭ সালে মহাকাশ থেকে ভোটাধিকার প্রয়োগ সংক্রান্ত আইন পাস হয়েছিল। এক্ষেত্রে ভোট দেওয়ার জন্য ইমেইল মারফত একটি ফর্ম পাঠানো হয়। সেটি পূরণ করে ফেরত পাঠিয়েছেন কেট।

প্রসঙ্গত ৩ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের মূল ভোট পর্ব সম্পন্ন হবে। বিভিন্ন জনমত জরিপ অনুযায়ী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।

নাসা জানিয়েছে, নভোচারিরা আইএসএস থেকে ভোট দিতে চাইলে তাদেরকে প্রথমে আবেদন করতে হবে। ভোট প্রদানের ইচ্ছা সম্পর্কে জানার পর সব ব্যবস্থা করে দেবে তারা।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান