মুম্বাইয়ের রাস্তায় সাঁটানো হলো ম্যাক্রোঁর পোস্টার

বিদেশ ডেস্ক
৩০ অক্টোবর ২০২০, ২২:২৫আপডেট : ৩০ অক্টোবর ২০২০, ২২:৪১

ভারতের মুম্বাই শহরের দক্ষিণাঞ্চলের একটি ব্যস্ত সড়কে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর পোস্টার সাঁটানো দেখতে পাওয়া গেছে। শুক্রবার দেশটির এক কর্মকর্তা জানিয়েছেন, পরে সেগুলো সরিয়ে ফেলা হয়েছে। ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। মুম্বাইয়ের রাস্তায় সাঁটানো হলো ম্যাক্রোঁর পোস্টার

মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের জেরে এক মুসলিম উগ্রবাদী কর্তৃক একজন ইতিহাসের শিক্ষককে হত্যার পর থেকেই উত্তপ্ত ফ্রান্স। এই ঘটনায় মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রকাশ অব্যাহত রাখার ঘোষণা দেন ম্যাক্রোঁ। তার এ ঘোষণায় সারা বিশ্বে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

ভারতের এক কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় মুম্বাইয়ের মোহাম্মদ আলী রোডের জেজে ফ্লাইওভারের নিচে বেন্দি বাজার এলাকার রাস্তায় ফরাসি প্রেসিডেন্টের শত শত পোস্টার সাঁটানো দেখতে পান পথচারীও গাড়িচালকেরা। এসব পোস্টারের ওপর দিয়ে গাড়ি চলাচলের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

মুম্বাই পুলিশের মুখপাত্র এস চৈতন্য ম্যাক্রোঁর পোস্টার সাঁটানোর কথা নিশ্চিত করেছেন। আর বলেছেন এই তথ্য পাওয়ার পর সেগুলো সরিয়ে নিয়েছে পুলিশ।

আরেক কর্মকর্তা জানান, এই ঘটনায় এখন পর্যন্ত কোনও মামলা দায়ের করা হয়নি।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের