করোনায় মৃত্যু থেকে লাভবান হচ্ছে চিকিৎসকরা: ট্রাম্প

বিদেশ ডেস্ক
৩১ অক্টোবর ২০২০, ১৭:২৪আপডেট : ০১ নভেম্বর ২০২০, ১০:১২

শুক্রবারের নির্বাচনি প্রচারে ডাক্তারদের আক্রমণের লক্ষ্যবস্তু করেছেন ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। উইসকনসিন অঙ্গরাজ্যের ওই প্রচারে তিনি দাবি করেছেন, করোনায় মানুষের মৃত্যু হলে ডাক্তাররা লাভবান হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। করোনায় মৃত্যু থেকে লাভবান হচ্ছে চিকিৎসকরা: ট্রাম্প

শুক্রবারের প্রচারণায় করোনায় ক্ষতিগ্রস্ত দেশের অর্থনীতি পুনরুদ্ধারের বার্তা দেন ট্রাম্প। প্রতিশ্রুতি দেন হাসপাতালগুলোতে করোনার টিকা সরবরাহের। সে সময় চিকিৎসকদের সমালোচনা করে ট্রাম্প বলেন, ‘কোনও ব্যক্তি যদি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান তবে আমাদের ডাক্তাররা বেশি পরিমাণে অর্থ পান। আপনারাও সেটা জানেন, ঠিক না? মানে, বলতে চাইছি আমাদের ডাক্তাররা খুবই স্মার্ট। তারা যা করে, তা হলো: তারা বলে, আমি খুবই দুঃখিত তবে সবার কোভিডে মৃত্যু হয়েছে।’

জনমত জরিপগুলো বলছে, এবারের নির্বাচনে ভোটারদের প্রধান উদ্বেগের বিষয় হচ্ছে করোনাভাইরাস। ৭৪ বছরের ট্রাম্প এবং ৭৭ বছরের জো বাইডেন দুই প্রার্থীর জন্যই এটি প্রযোজ্য।

জো বাইডেন শিবিরের অভিযোগ, করোনার বিরুদ্ধে লড়াইয়ে হাল ছেড়ে দিয়েছে ট্রাম্প প্রশাসন। যার ফলশ্রুতিতে এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের রেকর্ড যুক্তরাষ্ট্রের। এরইমধ্যে সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৯২ লাখ ৬০ হাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে দুই লাখ ৩৪ হাজারেরও বেশি মানুষের। যুক্তরাষ্ট্রের জনসংখ্যার প্রায় তিন শতাংশকে সংক্রমিত করেছে এই ভাইরাস।

/এমপি/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী