সন্ত্রাসীদের সঙ্গে ইসলামকে না মেলানোর আহ্বান সাবেক ফরাসি প্রেসিডেন্টের

বিদেশ ডেস্ক
৩১ অক্টোবর ২০২০, ২২:০৯আপডেট : ৩১ অক্টোবর ২০২০, ২২:১৩

সন্ত্রাসীদের সঙ্গে ইসলামকে না মেলানোর আহ্বান জানিয়েছে সাবেক ফরাসি প্রেসিডেন্ট ফাঁসোয়া ওলাদ। শুক্রবার ফরাসি সম্প্রচারমাধ্যম এলসিআই টেলিভিশনের সঙ্গে আলাপকালে নিজের এমন অবস্থানের কথা জানান তিনি। সন্ত্রাসীদের সঙ্গে ইসলামকে না মেলানোর আহ্বান সাবেক ফরাসি প্রেসিডেন্টের

নিস শহরের একটি গির্জায় বৃহস্পতিবারের ছুরি হামলার নিন্দা জানান ওলাদ। তিনি বলেন, ‘এই ইসলামপন্থী সন্ত্রাসীরা দুই ধর্মের মধ্যে একটি যুদ্ধ লাগিয়ে দিতে চায়। এই সন্ত্রাসীদেরকে মুসলমানদের সঙ্গে গুলিয়ে ফেলে বিভ্রান্তি তৈরি করবেন না। এমন ভুল আমাদের একটি সংঘাতের দিকে নিয়ে যাবে; যার সঙ্গে আমরা জড়াতে চাই না।

গত বৃহস্পতিবার সকালে ছুরি হাতে এক ব্যক্তি নিস শহরের নটর ডেম বাসিলিয়াতে হামলা চালায়। এতে নারীসহ তিন জন নিহত হয়। হামলার পরপরই সন্দেহভাজন হামলাকারীকে গুলি করে হত্যা করে নিরাপত্তা বাহিনী।

এদিকে গির্জায় হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ফ্রান্সের মুসলিম সম্প্রদায়। তারা বলছে, এই হত্যাকাণ্ড কোনওভাবেই ইসলামি মূল্যবোধের সঙ্গে সংগতিপূর্ণ নয়।

ফ্রান্সের নাগরিক অধিকার কর্মী ইয়াসির লোয়াতি বলেছেন, এই ধরনের অপরাধীরা মুসলিম কিংবা খ্রিস্টানের মধ্যে কোনও পার্থক্য করে না আর ইসলামের আদর্শের সঙ্গে এদের কোনও সম্পর্ক নাই। তিনি বলেন, একটি চার্চের মধ্যে এক নারী শিরশ্ছেদ করা হয়েছে, এর অর্থ এসব মানুষের সঙ্গে পবিত্রতার কোনও সম্পর্ক নেই। তাদের জন্য নৈতিকতার কোনও সীমানা নেই।

তিনি বলেন, সারা দুনিয়ায় মসজিদের মধ্যে প্রায় ৭৫০ জনকে হত্যা করা হয়েছে, আমরা কেন এই বিন্দুগুলোর সংযোগ করতে পারছি না। কেন দেখতে পাচ্ছি না যে মতাদর্শের যুদ্ধে আমরাই ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদের এগুলোর মুখোমুখি হতে হচ্ছে। কেননা আমরা একটি থেকে আরেকটিকে আলাদা করে ফেলছি যদিও সেগুলো আলাদা নয়। সূত্র: ডেইলি সাবাহ।

/এমপি/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী