পাল্টা পদক্ষেপে বেলারুশের দুই কূটনীতিককে বহিষ্কার করলো যুক্তরাজ্য

বিদেশ ডেস্ক
১০ নভেম্বর ২০২০, ২৩:৩৯আপডেট : ১১ নভেম্বর ২০২০, ১১:৪৪
image

বেলারুশের দুই কূটনীতিককে বহিষ্কারের পর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব বলেছেন, পাল্টা পদক্ষেপ হিসেবে তাদের দেশে ফেরত যেতে বলা হয়েছে। মঙ্গলবার ব্রিটিশ পররাষ্ট্র দফতরে বেলারুশের রাষ্ট্রদূতকে তলব করে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। পাল্টা পদক্ষেপে বেলারুশের দুই কূটনীতিককে বহিষ্কার করলো যুক্তরাজ্য

গত রবিবার বেলারুশের রাজধানী মিনস্কে সরকার বিরোধী বিক্ষোভ নিয়ে যুক্তরাজ্য কঠোর প্রতিক্রিয়া জানায়। এর জবাবে সোমবার মিনস্কে যুক্তরাজ্যের ডিফেন্স অ্যাটাচেসহ দুই কূটনীতিককে বহিষ্কার করে বেলারুশ।

এর পাল্টা পদক্ষেপ হিসেবে বেলারুশের দুই কূটনীতিককে বহিষ্কার করা হয়। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব বলেন, বৈধ কর্তব্য পালনের পরও দুই ব্রিটিশ কূটনীতিককে দেশে ফেরত দেওয়ায় কূটনৈতিক শিষ্টাচার মেনে বেলারুশ দূতাবাসের দুই কর্মকর্তাকে দেশে ফেরত যেতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত আগস্টের বিতর্কিত নির্বাচনের জেরে প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোসহ বেলারুশের বেশ কয়েক জন শীর্ষ কর্মকর্তার ওপর ইতোমধ্যে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। ভোট জালিয়াতির অভিযোগে এনে বেলারুশের বিরোধীরা পুনর্নির্বাচনের দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছে। বিক্ষোভকারীদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগ করা হচ্ছে বলে মনে করে যুক্তরাজ্য।

/জেজে/বিএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী