কৃষক বিক্ষোভ জাতীয় নিরাপত্তার জন্য হুমকি: অমরিন্দর সিং

বিদেশ ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২০, ১৮:১৩আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ১৩:৪৭
image

ভারতে চলমান কৃষক বিক্ষোভ নিয়ে অচলাবস্থা নিরসনে সরকার ও বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে এক বৈঠকে তিনি বলেছেন, দিল্লির মহাসড়কে কৃষকদের এই ব্যাপক বিক্ষোভ কেবল পাঞ্জাবের অর্থনীতিতে প্রভাব ফেলবে না বরং এটি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখা দেবে। ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। অমরিন্দর সিং

ভারতে নতুন চালু করা কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ করছে সেখানকার কৃষকেরা। দীর্ঘ দিনের প্রস্তুতি নিয়ে দিল্লির রাস্তায় সমবেত হওয়া লাখ লাখ কৃষকের বড় অংশই পাঞ্জাব রাজ্যের। বিক্ষোভকারীদের সঙ্গে সরকার কয়েক দফা আলোচনায় বসলেও দাবি পূরণ না হওয়ায় আন্দোলন অব্যাহত রেখেছে কৃষকেরা। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং।

বৈঠকের পর সাংবাদিকদের অমরিন্দর সিং বলেন, ‘কেন্দ্রীয় সরকার এবং কৃষকদের মধ্যে আলোচনা হচ্ছে, আমার সমাধান করার কিছুই এখানে নেই। স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বৈঠকে আমি আমার (কৃষি আইন নিয়ে) বিরোধিতার কথা পুনর্ব্যক্ত করেছি আর এই ইস্যু সমাধানের অনুরোধ করেছি কারণ এটি আমার রাজ্যের অর্থনীতি এবং জাতির নিরাপত্তার ওপর প্রভাব ফেলছে।’

উল্লেখ্য, টানা আট দিন ধরে ভারতের কৃষকদের এই অভূতপূর্ব দিল্লি ঘেরাও আন্দোলন চলছে। এই বিক্ষোভে এখন পর্যন্ত তিন কৃষকের মৃত্যুর খবর জানা গেছে। কৃষক ও বিরোধী দলগুলোর তরফ থেকে বলা হচ্ছে, প্রচণ্ড ঠান্ডা আবহাওয়ায় কৃষকদের রাস্তায় থাকতে বাধ্য করার মাধ্যমে কেন্দ্রীয় সরকার অমানবিক আচরণ করছে।

/জেজে/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম