চাঁদের মাটি-পাথর নিয়ে ফিরলো চীনের মহাকাশযান

বিদেশ ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২০, ১১:২৯আপডেট : ১৭ ডিসেম্বর ২০২০, ১৮:৫৫

নিরাপদে পৃথিবীর মাটি স্পর্শ করলো চীনের মহাকাশযান। সঙ্গে চাঁদ থেকে নিয়ে এলো দুই কিলোগ্রাম পাথর ও মাটি। ৪৪ বছর পর আবার চাঁদের মাটি ও পাথর এলো পৃথিবীতে। চাঁদের মাটি-পাথর নিয়ে ফিরলো চীনের মহাকাশযান

পরিকল্পনা অনুযায়ী, বৃহস্পতিবার সকালে পৃথিবীতে অবতরণ করেছে ক্যাপসুলটি। পৃথিবীতে নামার আগে এটি অরবিটার মডিউল থেকে আলাদা হয়ে যায়। গতিবেগ কমে যায়। তারপর প্যারাসুট করে তা নেমে আসে ইনার মঙ্গোলিয়ার সিজিয়াং-এ।

হেলিকপ্টার ও গাড়ি আগের থেকেই তৈরি ছিল। তখনও ভালো করে ভোরের আলো ফোটেনি। আধো অন্ধকারে ক্যাপসুলটি উদ্ধার করা হয়। সরকারি চ্যানেল চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক জানিয়েছে, ৩০০ কোজির ক্যাপসুল উদ্ধার করতে সঙ্গে সঙ্গে কর্মীরা পৌঁছান। তারা ক্যাপসুলটি দেখে সেটিকে নিরাপদ জায়গায় নিয়ে যাবেন।

চন্দ্রাভিযান সফল হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং।

ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ম্যাকডোনেল সেন্টার ফর স্পেস সায়েন্সের ডিরেক্টর ব্র্যাড জলিফ সংবাদ সংস্থা এপি-কে বলেছেন, ‘চাঁদ থেকে আনা এই মাটি ও পাথর হলো অমূল্য সম্পদ। এই কঠিন মিশন সফল করার জন্য আমি চীনের বিজ্ঞানীদের কুর্নিশ জানাচ্ছি। এই মাটি ও পাথর বিশ্লেষণ করে অনেক তথ্য পাওয়া যাবে। আমার আশা বিজ্ঞানীরা বিশ্লেষণের কাজ করতে পারবেন।’

চীনের এই চন্দ্রাভিযানের মেয়াদ ছিল ২৩ দিন। এই সময়ের মধ্যে পৃথিবী থেকে উড়ে চাঁদে নেমে মাটি-পাথর সংগ্রহ করে আবার পৃথিবীতে ফিরে এসেছে মহাকাশযান। চীনই হলো তৃতীয় দেশ, যারা চাঁদ থেকে মাটি ও পাথর নিয়ে এলো। এর আগে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন চাঁদের মাটি-পাথর এনেছিল। সূত্র: ডিডব্লিউ।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি