ব্রিটেনে করোনা পরিস্থিতির মারাত্মক অবনতি

মুনজের আহমদ চৌধুরী, লন্ডন
১৯ ডিসেম্বর ২০২০, ১৬:৩২আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ০০:৩৩
image

ব্রিটে‌নে ক‌রোনা প‌রি‌স্থি‌তি ভয়াবহ রূপ নি‌য়ে‌ছে বলে মনে করছেন বি‌শ্লেষকরা। বড়দিন সামনে রেখে  শপিং সেন্টারে মানু‌ষের ঢল, টানা কয়েক দিনের বৃষ্টির কারণে বাড়া জ্বরের প্রকোপ প‌রি‌স্থি‌তি‌কে জ‌টিল ক‌রে তু‌লে‌ছে। ইংল্যান্ডের মোট জনসংখ্যার ৭০ শতাংশই এখন কঠোর বিধিনিষেধের অধীনে রয়েছে। তবে প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, দেশজুড়ে তৃতীয় দফা লকডাউন আরোপ এড়ানোর আশা এখনও হারাচ্ছে না তার সরকার। ব্রিটেনে করোনা পরিস্থিতির মারাত্মক অবনতি

ক‌রোনার রোগীর ভি‌ড়ে ব্রিটে‌নের বহু হাসপাতালের প্রায় সব শয্যাই ইতোমধ্যে পূর্ণ হয়ে গেছে। চিকিৎসাসেবা বন্ধ রাখতে বাধ্য হয়েছে বহু হাসপাতাল। উদ্ভূত প‌রি‌স্থি‌তি‌তে ‌ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে বৈঠক করেছেন মন্ত্রিসভার সদস্যরা। তবে প্রধানমন্ত্রী অবশ্য বলেছেন, দেশজুড়ে আরেক দফা লকডাউন এড়ানোর চেষ্টা করছেন তারা।

ব্রিটেনে গত শুক্রবার নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৫০৭ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৪৮৯ জন।

এমন প্রেক্ষাপটে বড়দিনের আয়োজন সংক্ষিপ্ত ও সীমিত রাখতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, বক্সিং ডে’র ভিড় এড়িয়ে চলতে হবে আর নববর্ষের সময় বড় জমায়েত করা যাবে না।

ব্রিটেনের করোনা পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে দৈনিক আমাদের সময়ের যুক্তরাজ্য প্রতিনিধি সাইদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, করোনা পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। আক্রান্ত ও মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে। অর্থনৈতিক ক্ষতির বিবেচনায় লকডাউন আরোপের পথে হাঁটছে না ব্রিটেন। তিনি মনে করেন, করোনার প্রকোপ বৃদ্ধির বড় একটি কারণ মানুষের অসচেতনতা।

/জেজে/বিএ/এমএমজে/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম