উগান্ডার লেক আলবার্টে নৌকাডুবি, নিহত অন্তত ২৬

বিদেশ ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২০, ১০:৩৩আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ১০:৪০
image

উগান্ডা ও কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র সীমান্তের লেক আলবার্টে নৌকাডুবিতে ২৬ জনের প্রাণহানি হয়েছে। ঝোড়ো বাতাসের কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নৌকাটিতে কয়েক ডজন যাত্রী ছিল। ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও ফরাসি বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

উগান্ডার লেক আলবার্টে নৌকাডুবি, নিহত অন্তত ২৬

বুধবার উগান্ডার এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছিল নৌকাটি। যাত্রাপথে ঝোড়ো বাতাসের কবলে পড়ে এটি ডুবে যায়। নৌকাটিতে উগান্ডা ও কঙ্গো উভয় দেশের মানুষ ছিলেন বলে স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন।

উগান্ডার নৌবাহিনীর কর্মকর্তা স্যামুয়েল ওনিয়াঙ্গো এএফপিকে জানান, হঠাৎ বাতাসের গতিবেগ পরিবর্তন ও যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না থাকায় লেক আলবার্টে প্রায়ই দুর্ঘটনা ঘটে।

এএফপি বলছে, করোনাভাইরাসের কারণে উগান্ডা ও কঙ্গো সীমান্তে কড়াকড়ি থাকায় অবৈধভাবে লেক আলবার্টের নৌপথ ধরে অনেকেই যাতায়াত করেন। এই নৌকাডুবির ঘটনায়ও বেশ কয়েকজন কঙ্গো থেকে উগান্ডা ফিরছিলেন।

আফ্রিকার সপ্তম বৃহৎ এই লেকে প্রায়ই দুর্ঘটনায় মানুষের মৃত্যুর খবর জানা যায়। ২০১৪ সালে ধারণক্ষমতার বেশি যাত্রী নিয়ে একটি লঞ্চডুবে গেলে আড়াইশর বেশি শরণার্থীর মৃত্যু হয়। ২০১৬ সালে ক্রিসমাসের সময় উগান্ডার একটি ফুটবল দলের ৩০ সদস্যসহ একটি নৌকা ডুবে যায়।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
কেনিয়ায় টাটা কেমিক্যালসের কার্যক্রম বন্ধের নির্দেশ
মধ্যপ্রাচ্যে প্রভাব বাড়াচ্ছে চীন, মিসরে উষ্ণ অভ্যর্থনা পেলেন শি
সর্বশেষ খবর
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
আকাশে রেডিওতেই হলো বাবা-মেয়ের মধুর সাক্ষাৎ
আকাশে রেডিওতেই হলো বাবা-মেয়ের মধুর সাক্ষাৎ
দিল্লিতে ৬ তলা ভবন ধসে নিহত ২, আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান
দিল্লিতে ৬ তলা ভবন ধসে নিহত ২, আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান
রাজধানীতে বাবার মারধরে দুই মাসের শিশুর মৃত্যুর অভিযোগ
রাজধানীতে বাবার মারধরে দুই মাসের শিশুর মৃত্যুর অভিযোগ
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’