জার্মানিতে গোলাগুলি, গুরুতর আহত ৩

বিদেশ ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২০, ১৭:৫৫আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ১৭:৫৮

জার্মানির রাজধানী বার্লিনের ক্রয়েৎসব্যার্গে শনিবার প্রথম প্রহরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরাধীদের ধরতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ফায়ার ব্রিগেড। জার্মানিতে গোলাগুলি, গুরুতর আহত ৩

বার্তা সংস্থা ডিপিএ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে রাজনৈতিক দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি-এসপিডি এর কার্যালয়ের কাছে। আহতদের একজনকে পাশের একটি খাল থেকে উদ্ধার করা হয়। বাকিরা রাস্তায় পড়েছিলেন।

পুলিশ বলছে, ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেনি তারা। তবে কোনও রাজনৈতিক উদ্দেশ্য খুঁজে পাওয়া যায়নি।

এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের অনুসন্ধানে নেমেছে নিরাপত্তা বাহিনী। ঘটনাস্থলের আশেপাশে হেলিকপ্টার প্রদক্ষিণ করতে দেখা গেছে। সাবওয়ে স্টেশনে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

বার্লিনে বিভিন্ন দল ও অপরাধী গোষ্ঠীর মধ্যে এর আগেও এমন গোলাগুলির ঘটনা ঘটেছে। সূত্র: ডিডব্লিউ।

/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম