ব্রিটেনে এবার মডার্নার ভ্যাকসিন অনুমোদন

বিদেশ ডেস্ক
০৯ জানুয়ারি ২০২১, ০৮:৫৮আপডেট : ০৯ জানুয়ারি ২০২১, ১০:৪৬

করোনাভাইরাসের তৃতীয় ভ্যাকসিন হিসেবে যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক কোম্পানি মডার্নার ভ্যাকসিন অনুমোদন করেছে বৃটেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, দেশটির মেডিসিন অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি বা এমএইচআরএ শুক্রবার তৃতীয় ভ্যাকসিন হিসেবে মডার্নার ভ্যাকসিনকে অনুমোদন দেয়।

এর আগে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র এই ভ্যাকসিন অনুমোদন দিয়েছিল।

বিশ্বের প্রথম দেশ হিসেবে আরেক মার্কিন কোম্পানি ফাইজারের টিকার অনুমোদন দিয়েছিল ব্রিটেন। পরে অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার করোনা টিকারও অনুমোদন দেওয়া হয়। এবার তৃতীয় টিকা হিসেবে মডার্নার ভ্যাকসিন অনুমোদন পেল। এমএইচআরএ'র বিজ্ঞানীদের দল এবং ওষুধ সংক্রান্ত স্বাধীন কমিশনের সমন্বিত পর্যবেক্ষণের পর এই ভ্যাকসিন অনুমোদন দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

ব্রিটিশ সরকারের ওয়েবসাইটে বলা হয়েছে, মডার্নার ভ্যাকসিন বৃটিশ মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ন এবং এটি সুরক্ষা মান ও কার্যকরিতার বিচারে নির্ভরযোগ্য। 

এদিকে দ্য গার্ডিয়ান জানিয়েছে,  যুক্তরাজ্য এরইমধ্যে মডার্নার ভ্যাকসিনের ৭০ লাখ ডোজ অর্ডার করেছে।

এই ভ্যাকসিন ফাইজার/বায়োএনটেকের ভ্যাকসিনের মতো একই প্রযুক্তিতে তৈরি। দাবি অনুযায়ী, এর কার্যকরিতা শতকরা ৯৪ শতাংশ। সর্বোচ্চ কার্যকরিতা নিশ্চিতে এটিরও দুই ডোজ ভ্যাকসিন প্রদান করতে হয়।

/বিএ/
সম্পর্কিত
বিশ্বের সবচেয়ে দ্রুত উষ্ণ হচ্ছে ইউরোপ, ফ্রান্সে এক সপ্তাহেই আরও ২ হাজার মৃত্যু
রাশিয়ার কোনও স্থান এখন আর নিরাপদ নয়, দেখিয়ে দিলো ইউক্রেন
ইউরোপের যে সৈকত এখনও দেয়াল দিয়ে নারী ও পুরুষের জন্য বিভক্ত
সর্বশেষ খবর
এলডিসি উত্তরণ: সময় নয়, এখন মূল পরীক্ষা সংস্কারের
এলডিসি উত্তরণ: সময় নয়, এখন মূল পরীক্ষা সংস্কারের
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
মাসব্যাপী এনসিপির ‘জুলাই জাগরণ’ কর্মসূচি ঘোষণা, কী কী থাকছে
মাসব্যাপী এনসিপির ‘জুলাই জাগরণ’ কর্মসূচি ঘোষণা, কী কী থাকছে
বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা: ৫ জনের দোষ স্বীকার
বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা: ৫ জনের দোষ স্বীকার
সর্বাধিক পঠিত
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
মাঠে নেমেই মেসির ইতিহাস
মাঠে নেমেই মেসির ইতিহাস
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
আর্জেন্টিনার বিপক্ষে গোল করে কাকে জড়িয়ে ধরতে গিয়েছিলেন কাবরাল?
আর্জেন্টিনার বিপক্ষে গোল করে কাকে জড়িয়ে ধরতে গিয়েছিলেন কাবরাল?