করোনার নতুন বৈশিষ্ট্যের বিরুদ্ধেও কার্যকর ফাইজারের টিকা: সমীক্ষা

বিদেশ ডেস্ক
২১ জানুয়ারি ২০২১, ১২:২০আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ১২:২০

যুক্তরাজ্য থেকে ছড়িয়ে পড়া নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাসের বিরুদ্ধেও কার্যকর ফাইজারের টিকা। বুধবার বায়োগাইভ ডটকমে প্রকাশিত প্রকাশিত এক সমীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার প্রকাশিত ল্যাব টেস্টের ফলাফলে দেখা গেছে ফাইজার ও বায়োএনটেক-এর টিকা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া অধিক সংক্রমণ ক্ষমতাসম্পন্ন নতুন বৈশিষ্ট্যের করোনার বিরুদ্ধে সুরক্ষা দিতে সক্ষম। ল্যাব টেস্টে অংশগ্রহণকারীদের রক্তের বিশ্লেষণের ভিত্তিতে উৎসাহব্যাঞ্জক এই ফলাফল পাওয়া গেছে।

এই সমীক্ষা প্রতিবেদনের ১১ জন গবেষকের মধ্যে দুইজন হলেন বায়োএনটেকের সহ-প্রতিষ্ঠাতা উগুর শাহিন এবং ওজলেম টুয়েরেসি। শাহিন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী এবং তার স্ত্রী টুয়েরেসি চিফ মেডিক্যাল অফিসার।

এদিকে যুক্তরাজ্যে প্রথম শনাক্ত হওয়া অতি সংক্রামক নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস বিশ্বের আরও অন্তত ৬০টি দেশে শনাক্ত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বুধবার সংস্থাটির সাপ্তাহিক অগ্রগতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্বজুড়ে ২০ লাখের বেশি মানুষের জীবন কেড়ে নেওয়া করোনাভাইরাসের নতুন বৈশিষ্ট্য শনাক্ত হওয়ার পর থেকে উদ্বেগ আরও বেড়েছে। গণহারে টিকা পাওয়ার আগে ভাইরাসটির সংক্রমণ কিভাবে ঠেকানো হবে তা নিয়ে রয়েছে ব্যাপক উৎকণ্ঠা।

ডিসেম্বরের মাঝামাঝিতে যুক্তরাজ্যে শনাক্ত হয় নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস। ডব্লিউএইচও বলছে, নতুন এই ভাইরাসটি আগের চেয়ে ৬০-৭০ শতাংশ বেশি সংক্রামক। নতুন প্রতিবেদনে ডব্লিউএইচও জানিয়েছে, গত সাত দিনে করোনায় বিশ্বজুড়ে নতুন করে মৃত্যু হয়েছে ৯৩ হাজার মানুষের। আর নতুন করে আক্রান্ত হয়েছে ৪৭ লাখ মানুষ।

বিশ্বজুড়ে চালু হওয়া ভ্যাকসিনগুলো নতুন বৈশিষ্ট্যের ভাইরাসটির বিরুদ্ধে শরীরে প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে পারে বলে মনে করা হচ্ছে। ফাইজার ও বায়োএনটেক দাবি করেছে, তাদের ভ্যাকসিনটি এই ভাইরাসের বিরুদ্ধে কার্যকর। নতুন সমীক্ষাতেও একই ধরনের তথ্য মিললো।

/এমপি/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম