পশ্চিমা দেশগুলো বিক্ষোভে মদত দিচ্ছে: রাশিয়া

বিদেশ ডেস্ক
২৫ জানুয়ারি ২০২১, ১৭:০১ আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ১৭:০১
image

রুশ বিরোধীদলীয় নেতা আলেক্সাই নাভালনির সমর্থনে আয়োজিত বিক্ষোভে পশ্চিমা দেশগুলো মদত দিচ্ছে বলে অভিযোগ করেছে রাশিয়া। একে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে উল্লেখ করেছে দেশটি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গত ২০ আগস্ট একটি ফ্লাইটে সাইবেরিয়ার টমস্ক থেকে মস্কোয় ফেরার সময়ে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েন আলেক্সাই নাভালনি। ফ্রান্স, জার্মানি ও সুইডেনে চালানো আলাদা আলাদা পরীক্ষায় দেখা গেছে নাভালনিকে নার্ভ এজেন্টের মাধ্যমে বিষ প্রয়োগ করা হয়েছে। জার্মানিতে চিকিৎসা শেষে সম্প্রতি দেশে ফিরে বিমানবন্দরেই আটক হন পুতিনবিরোধী এ নেতা। প্যারোলে হাজিরা দিতে ব্যর্থ হওয়ার একটি মামলায় তাকে ৩০ দিনের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠায় মস্কোর একটি আদালত। এ গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে রাশিযাজুড়ে তুমুল বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে সরকার। এরইমধ্যে রুশ সরকারের দমন পীড়ন আর গণ গ্রেফতারের সমালোচনা করে বিবৃতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশ। গ্রেফতারের জন্য দায়ী রুশ কর্মকর্তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য এস্তোনিয়া, লাটভিয়া ও লিতুনিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা দাবি জানিয়েছেন। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য পোল্যান্ডের প্রেসিডেন্ট অ্যান্ড্রেজ ডুডা ইইউ’র প্রতি আহ্বান জানিয়েছেন। জনগণকে বিক্ষোভ এড়িয়ে চলার পরামর্শ দিয়ে সতর্কতা জারি করেছে মস্কোস্থ মার্কিন দূতাবাস।

রবিবার যুক্তরাষ্ট্রের এমন সতর্কবার্তার সমালোচনা করেন পুতিনের মুখপাত্র দিমিত্রি পেস্কভ। তিনি বলেন, এ ধরনের বার্তা ‘আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল’। মার্কিন দূতাবাস বলছে, এ ধরনের সতর্কবার্তা ‘সাধারণ ও নিয়মিত চর্চা’র অংশ। এর আগে নতুন বাইডেন প্রশাসন বিক্ষোভকারীদের ধরপাকড়কে ‘কঠোর কৌশল’ উল্লেখ করে সমালোচনা করেছিল। আটককৃতদের মুক্তি দিতে রুশ সরকারের প্রতিও আহ্বান জানানো হয়েছিল।

এরইমধ্যে যুক্তরাজ্যস্থ রুশ দূতাবাসও অভিযোগ করেছে, নিজেদের দূতাবাস ব্যবহার করে বিক্ষোভে উসকানি দিচ্ছে পশ্চিমা দেশগুলো।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, পশ্চিমা দেশগুলো যেভাবে সমালোচনা করছে তা ‘পশ্চিমা চিন্তাধারা, পাশ্চাত্য ছদ্ম-গণতন্ত্র এবং ছদ্ম-উদারপন্থার গভীর সংকটের’ ফলাফল।

রাশিয়ান সিভিল রাইট পোর্টালের দাবি, শনিবার দেশের ১০০টি রাজ্যে বিক্ষোভ হয়েছে। সব মিলিয়ে গ্রেফতার হয়েছে তিন হাজার ৪০০ জন। এর মধ্যে শুধমাত্র মস্কোতেই গ্রেফতার করা হয়েছে এক হাজার ৩৬০ জনকে। অন্য দিকে সেন্ট পিটার্সবার্গে গ্রেপ্তার করা হয়েছে ৫২৩ জনকে। সব মিলিয়ে গোটা দেশে প্রায় ৪০ হাজার মানুষ বিক্ষোভ দেখিয়েছেন বলে ওই মানবাধিকার সংগঠনটির দাবি। ক্রেমলিন অবশ্য এই সংখ্যা মানতে রাজি হয়নি। সরকারের মুখ্য মুখপাত্র ডিমিট্রি পেসকভ জানিয়েছেন, 'সামান্য কিছু মানুষ বিক্ষোভে অংশ নিয়েছিলেন।' মোট গ্রেফতারের সংখ্যাও জানানো হয়নি। 

/এফইউ/
সম্পর্কিত
ট্রাম্প-পুতিন চুক্তি: অবিলম্বে ৩ লাখ টন ডিজেল বিশ্ববাজারে ছাড়ছে রাশিয়া
দ্রুতই জাতীয় গ্রিডে রূপপুরের প্রথম ইউনিটের বিদ্যুৎ সরবরাহের আশ্বাস রোসাটমের
চ্যাটজিপিটি দিয়ে ‘ভুয়া সাংবাদিক’ সেজে প্রচার চালাচ্ছে রাশিয়া-ইরান: ওপেনএআই
সর্বশেষ খবর
দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তা দেবে পুলিশ: আইজিপি
দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তা দেবে পুলিশ: আইজিপি
পেনশনের দাবিতে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সাবেক কর্মীদের বিক্ষোভ
পেনশনের দাবিতে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সাবেক কর্মীদের বিক্ষোভ
পারমাণবিক যুদ্ধ ও এআইয়ের ক্ষতিকর ব্যবহারে বিলুপ্ত হবে মানবজাতি, সময়ও জানালো গবেষণা
পারমাণবিক যুদ্ধ ও এআইয়ের ক্ষতিকর ব্যবহারে বিলুপ্ত হবে মানবজাতি, সময়ও জানালো গবেষণা
মোদির কাছে কী কী দাবি জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়
মোদির কাছে কী কী দাবি জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম