ট্রাম্প-পুতিন চুক্তি: অবিলম্বে ৩ লাখ টন ডিজেল বিশ্ববাজারে ছাড়ছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক 
১০ অক্টোবর ২০২৬, ০৩:৫০ আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ০৩:৫০

যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান জ্বালানি সংকট ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সমঝোতা চুক্তি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই চুক্তির আওতায় বিশ্ববাজারে অবিলম্বে রাশিয়ান ডিজেল সরবরাহের অনুমোদন দিয়েছে ওয়াশিংটন। তবে মার্কিন সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একে ক্রেমলিনের প্রতি ‘উপহার’ হিসেবে অভিহিত করেছেন। খবর বিবিসি।  

সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প জানান, ভ্লাদিমির পুতিন বিশ্ববাজারে অবিলম্বে ৩ লক্ষ টন ডিজেল ছাড়তে সম্মত হয়েছেন। পরবর্তীতে আগামী নভেম্বরে আরও ৫ লক্ষ টন এবং ধাপে ধাপে আরও ১০ লক্ষ টন ডিজেল সরবরাহ করা হবে।

ট্রাম্পের এই ঘোষণার পরপরই মার্কিন ট্রেজারি বিভাগ ২০২৭ সালের ৭ এপ্রিল পর্যন্ত রাশিয়ার ডিজেল রফতানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা স্থগিত করে সাময়িক লাইসেন্স জারি করে। তেলের দাম দ্রুত কমানোর আশাবাদ ব্যক্ত করে ট্রাম্প লেখেন, ‘আমেরিকান এবং বিশ্ববাসীর জন্য ডিজেলের দাম রেকর্ড পরিমাণে এবং দ্রুত কমতে যাচ্ছে।’ 

পুতিনের কার্যালয় থেকেও জানানো হয়েছে যে, রাশিয়ান পক্ষ মার্কিন যুক্তরাষ্ট্রসহ বৈশ্বিক বাজারে তেল ও পেট্রোলিয়াম পণ্য সরবরাহ করতে ইচ্ছুক। গত ফেব্রুয়ারিতে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্বজুড়ে তেলের দাম অস্বাভাবিক বৃদ্ধি পায়। বর্তমানে যুক্তরাষ্ট্রে ডিজেলের গড় দাম বেড়ে গ্যালনপ্রতি ৬ দশমিক ২৮ ডলারে পৌঁছেছে। সামনে নভেম্বরে মার্কিন মধ্যবর্তী কংগ্রেসীয় নির্বাচনকে কেন্দ্র করে নিজের জনপ্রিয়তার ধস সামাল দিতে ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতেই ট্রাম্প এই চমকপ্রদ পদক্ষেপ নিয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।

এদিকে মার্কিন সিদ্ধান্তকে পুতিনের যুদ্ধনীতিতে অর্থায়নের সুযোগ হিসেবে উল্লেখ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক বিবৃতিতে তিনি বলেন, ‘পুতিনকে এসব উপহার দিলে তা শান্তির পক্ষে কাজ করবে না, বরং রাশিয়া এই অর্থ দিয়ে আরও সন্ত্রাস চালাবে। রাশিয়াকে তেলজাত পণ্য বিক্রির সুযোগ দেওয়ার অর্থ হলো এই যুদ্ধকে দীর্ঘায়িত করার জন্য বিনিয়োগ করা।’

ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার কয়েকটি শোধনাগার ক্ষতিগ্রস্ত হওয়ায় সাম্প্রতিক সময়ে রাশিয়া নিজেও ডিজেল ঘাটতিতে রয়েছে। তবে ট্রাম্পের এই নতুন নীতি মার্কিন কংগ্রেসে রাশিয়ার ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা সংক্রান্ত পাস হওয়া আইনের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় এবং ইউরোপীয় মিত্রদের উদ্বেগের কারণ হওয়ায় দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

/এসটি/ 
সম্পর্কিত
দ্রুতই জাতীয় গ্রিডে রূপপুরের প্রথম ইউনিটের বিদ্যুৎ সরবরাহের আশ্বাস রোসাটমের
নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর আইসিসির ওপর নিষেধাজ্ঞা দিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রকে সংলাপের মাধ্যমে সাইবার নিরাপত্তা ঝুঁকি মোকাবিলার আহ্বান চীনের
সর্বশেষ খবর
দেশে ফ্যাসিবাদ ফিরলে দায় নিতে হবে গুপ্ত জামায়াতকে: শামা ওবায়েদ
দেশে ফ্যাসিবাদ ফিরলে দায় নিতে হবে গুপ্ত জামায়াতকে: শামা ওবায়েদ
আড়াই ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
আড়াই ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
আশুলিয়ায় আগুনে পুড়ছে বাসাবাড়ি, এর মধ্যে ঘরের সব জিনিসপত্র চুরি-লুট
আশুলিয়ায় আগুনে পুড়ছে বাসাবাড়ি, এর মধ্যে ঘরের সব জিনিসপত্র চুরি-লুট
ঢামে‌কে মরদেহ ফেলে পালালেন দুই ব্যক্তি
ঢামে‌কে মরদেহ ফেলে পালালেন দুই ব্যক্তি
সর্বাধিক পঠিত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার