বাইডেন প্রশাসনের সঙ্গে আলোচনার কোনও পরিকল্পনা নেই: ইরান

বিদেশ ডেস্ক
২৭ জানুয়ারি ২০২১, ১২:০২আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ১২:০২

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন প্রশাসনের সঙ্গে আলোচনার কোনও পরিকল্পনা এখন পর্যন্ত ইরানের নেই। মঙ্গলবার তেহরানে সাপ্তাহিক ব্রিফিংয়ে এমন মন্তব্য করেছেন ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি।

আলী রাবিয়ি সতর্কবার্তা উচ্চারণ করে বলেন, তেহরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পরমাণু সমঝোতায় ফিরতে বাইডেন প্রশাসনের জন্য সুযোগ চিরদিন অপেক্ষা করবে না।

তিনি বলেন, এখন পর্যন্ত নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে আমাদের কোনও যোগাযোগ হয়নি। আমরা এখনও ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে বাইডেন প্রশাসনের নীতি-অবস্থান জানার অপেক্ষায় রয়েছি।

আলী রাবিয়ি বলেন, আমেরিকার সঙ্গে আলোচনায় বসার কোনও পরিকল্পনা এখনও ইরানের নেই। তবে পুরো বিষয়টি মার্কিন সরকারের বাস্তব পদক্ষেপের ওপর নির্ভর করছে।

তিনি বলেন, পরমাণু সমঝোতায় দেওয়া নিজেদের প্রতিশ্রুতি পূরণের জন্য শুধু আমেরিকা নয় সেইসঙ্গে ইউরোপীয় দেশগুলোর জন্যও খুব সীমিত সুযোগ অপেক্ষা করছে।

বাইডেন প্রশাসন সদিচ্ছার পরিচয় দিয়ে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে এবং এরপর পরমাণু সমঝোতায় ফিরে বাকি প্রতিশ্রুতিগুলোও বাস্তবায়ন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। সূত্র: পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী