হাসপাতালে লাতিন আমেরিকার শীর্ষ ধনী কার্লোস স্লিম

বিদেশ ডেস্ক
২৮ জানুয়ারি ২০২১, ০৯:২৪আপডেট : ২৮ জানুয়ারি ২০২১, ০৯:২৪

করোনাভাইরাসে আক্রান্ত লাতিন আমেরিকার শীর্ষ ধনী কার্লোস স্লিমকে হাসপাতালে নেওয়া হয়েছে। তার মুখপাত্র আর্তুরো ইলিয়াস বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

মেক্সিকান ব্যবসায়ী ৮০ বছরের কার্লোস স্লিম বিশ্বের শীর্ষস্থানীয় ধনীদের একজন। তার মুখপাত্র জানিয়েছেন, চিকিৎসকের তত্ত্বাবধানের রাখার জন্যই কার্লোস স্লিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার অবস্থা ভালোর দিকে রয়েছে।

টুইটারে দেওয়া পোস্টে তার ছেলে কার্লোস স্লিম দোমিত জানিয়েছেন, সপ্তাহখানেকেরও বেশি সময় ধরে তার বাবার শরীরে করোনার মৃদু উপসর্গ দেখা যাচ্ছিল। তবে এখন তার শারীরিক অবস্থার উন্নতির দিকে।

উন্নত চিকিৎসার জন্য বর্তমানে মেক্সিকোর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউট্রিশান ফর ক্লিনিক্যাল অ্যানালাইসিস-এর চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এক পর্যায়ে উৎপত্তিস্থল চীনে ভাইরাসটির প্রাদুর্ভাব কমলেও বিশ্বের অন্যান্য দেশে এর প্রকোপ বাড়তে শুরু করে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে আশার কথা হচ্ছে, এখন আক্রান্তের পর সুস্থ হওয়ার হার দ্রুত বাড়ছে। এরইমধ্যে করোনার একাধিক টিকাও আবিষ্কৃত হয়েছে।

/এমপি/
সম্পর্কিত
নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’, ট্রাম্পের ছবি শেয়ার নিয়ে তোলপাড়
মায়ামিতে অ্যামাজনের কার্গো বিমান দুর্ঘটনায় নিহত ৫
গুজব বিক্রি করেই দুটি বাড়ি কিনেছেন বৃদ্ধা 
সর্বশেষ খবর
দেশব্যাপী সারের তীব্র সংকট, জামায়াতের উদ্বেগ
দেশব্যাপী সারের তীব্র সংকট, জামায়াতের উদ্বেগ
বাল্যবিয়ে রোধে শুরু হলো ‘চাইল্ড, নট ব্রাইড’ ক্যাম্পেইন
বাল্যবিয়ে রোধে শুরু হলো ‘চাইল্ড, নট ব্রাইড’ ক্যাম্পেইন
ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু
ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু
রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু উদ্বোধন
রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু উদ্বোধন
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস