মহাকাশ প্রযুক্তি নিয়ে এরদোয়ানের সঙ্গে কথা বললেন এলন মাস্ক

বিদেশ ডেস্ক
২৮ জানুয়ারি ২০২১, ১৪:৩৬আপডেট : ২৮ জানুয়ারি ২০২১, ১৪:৩৬

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন টেসলা ও স্পেসএক্স-এর মালিক এলন মাস্ক। বুধবার তুরস্কের যোগাযোগ অধিদফতর জানিয়েছে, এ ফোনালাপে মূলত মহাকাশ প্রযুক্তি খাতে সহযোগিতার বিষয়ে কথা বলেছেন এরদোয়ান-মাস্ক।

তুর্কি সরকারের যোগাযোগ অধিদফতর জানিয়েছে, মহাকাশ প্রযুক্তি খাতে তুরস্কের সরকারি ও বেসরকারি খাত কিভাবে এলন মাস্কের প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করতে পারে; ফোনালাপে সে বিষয়ে কথা হয়েছে।

গত কয়েক বছর ধরেই বৈজ্ঞানিক ও গবেষণা ও খনিজ সম্পদ অনুসন্ধানে জোর দিয়েছে তুরস্ক। অন্যদিকে রকেট নির্মাণ প্রতিষ্ঠান স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এলন মাস্ক বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি। তার মোট সম্পদের পরিমাণ ১৮ হাজার ৫০০ কোটি (১৮৫ বিলিয়ন) ডলার। গত বছরের শীর্ষ ধনী অ্যামাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ বেজসকে সরিয়ে এই স্থান দখল করেন তিনি। টেসলার ইলেক্ট্রিক কারের ক্রমবর্ধমান চাহিদাই মূলত তাকে বিশ্বের শীর্ষ ধনীতে পরিণত করেছে। এখন মহাকাশ প্রযুক্তি খাতে তার প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে চায় তুরস্ক। মূলত এ নিয়ে আলোচনার জন্যই তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন তিনি। সূত্র: ইয়েনি সাফাক।

/এমপি/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম