ভারতের কৃষক বিক্ষোভ: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৩৬আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৩৬
image

ভারতের কৃষক বিক্ষোভ নিয়ে প্রথমবারের জন্য নিজেদের অভিমত প্রকাশ করেছে নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে নেওয়ার জন্য নরেন্দ্র মোদি সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তারা। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) নয়া দিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাসের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।


নরেন্দ্র মোদি সরকার প্রণিত নতুন কৃষি আইন বাতিলের দাবিতে ভারতজুড়ে চলমান কৃষক বিক্ষোভ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। গত ২৬ জানুয়ারি কৃষকদের ট্রাক্টর মিছিলকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে ওঠে দিল্লি। দফায় দফায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়। মোদি সরকারের সঙ্গে কৃষকদের কয়েক দফা আলোচনা হলেও প্রজাতন্ত্র দিবসের ঘটনার পর থেকে দুই পক্ষের আর বৈঠক হয়নি।

বৃহস্পতিবার এক বিবৃতিতে ভারতস্থ মার্কিন দূতাবাসের মুখপাত্র বলেন, ‘দুই পক্ষের মধ্যে যেসব মতভিন্নতা রয়েছে তা আলোচনার মাধ্যমে সমাধান করার অনুরোধ জানাচ্ছি আমরা।’

বিবৃতিতে অবশ্য ভারতের কৃষি সংস্কারকে স্বীকৃতি জানানোর ইঙ্গিত দেওয়া হয়েছে। বলা হয়েছে যে ভারতীয় বাজারের সংস্কার ও বেসরকারি লগ্নি আসার প্রক্রিয়াকে তারা স্বাগত জানায়। তবে বিভিন্ন স্থানে কৃষি বিক্ষোভের জেরে যে ইন্টারনেট সংযোগ ছিন্ন করা হয়েছে তার নিন্দা জানানো হয়েছে। ইন্টারনেট থাকা বাকস্বাধীনতার জন্য গুরুত্বপূর্ণ ও গণতন্ত্রের প্রতীক বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

 

কৃষি আইন নিয়ে সম্প্রতি মার্কিন পপ তারকা রিহানা টুইট করেন। তার টুইট নিয়ে শুরু হয়ে গিয়েছে বিতর্ক। এর পর গ্রেটা থুনবার্গ, মিয়া খলিফারাও কৃষি আইন নিয়ে টুইট করেন। পাল্টা টুইট করে ভারত সরকারের পাশে দাঁড়িয়েছেন বলিউডের বহু তারকা এবং ক্রীড়া, সঙ্গীত জগতের অনেকেই।

/এফইউ/
সম্পর্কিত
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান