ভারত-বাংলাদেশের বন্ধুত্ব অটুট আছে এবং সব সময় থাকবে: ভারতের সহকারী হাইকমিশনার

রাজশাহী প্রতিনিধি
১৫ মে ২০২৫, ২৩:২০আপডেট : ১৫ মে ২০২৫, ২৩:২০

রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেছেন, ‘ভারত-বাংলাদেশের বন্ধুত্ব অটুট আছে এবং এই বন্ধুত্ব সব সময় থাকবে।’

বৃহস্পতিবার (১৫ মে) বিকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দফতরে পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মনোজ কুমার বলেন, ‘ভারত-বাংলাদেশের সম্পর্ক তো সবসময় বন্ধুত্বপূর্ণ। ভারত-বাংলাদেশের বন্ধুত্ব আছে, এটা সব সময় অটুট থাকবে। যত দিন যাবে, ততই এই সম্পর্ক সুদৃঢ় হবে।’

সহকারী হাইকমিশনার আরও বলেন, ‘রাজশাহীতে সর্বাত্মকভাবে সহযোগিতা করার জন্য নগর পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে ধন্যবাদ জানাতে এসেছিলাম। এটি সৌজন্য সাক্ষাৎ।’

এর আগে বিকাল ৩টার দিকে সহকারী হাইকমিশনার আরএমপি সদর দফতরে যান। সেখানে ছিলেন প্রায় পৌনে এক ঘণ্টা। তবে তারা কী বিষয়ে বৈঠক করেছেন, তা জানা যায়নি।

/এএম/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান