কাশ্মির পাকিস্তানের সঙ্গে থাকবে কিনা, সিদ্ধান্ত নেবে সেখানকার জনগণ: ইমরান খান

বিদেশ ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৫৬আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৫৬
image

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, কাশ্মিরবাসীই সিদ্ধান্ত নেবে তারা পাকিস্তানের সঙ্গে থাকবে নাকি স্বাধীনতা দাবি করবে। ভবিষ্যতে পাকিস্তানের সঙ্গে থাকার পক্ষে পক্ষে ভোট দিলেও তাদের জন্য স্বাধীন হওয়ার অধিকার সংরক্ষণ করা হবে। সে দেশের প্রভাবশালী দৈনিক দ্য ডন এক প্রতিবেদনে জানিয়েছে,  শুক্রবার কাশ্মির সংহতি দিবসে আজাদ  কাশ্মিরের (এজেকে) কোটলি জেলায় এক জনসভায় ইমরান এ কথা বলেন।

প্রসঙ্গত, ১৯৪৮ সালে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের রেজ্যুলেশন অনুযায়ী, কাশ্মিরের জনগণ নিজেদের ভবিষ্যতের সিদ্ধান্ত নেওয়ার অধিকার পাবে। ইমরান খান তার ভাষণে মনে করিয়ে দেন, কাশ্মিরের জনগণের ইচ্ছায় তাদের ভবিষ্যৎ নির্ধারণ করার যে প্রতিশ্রুতি জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় দিয়েছিল, তা রক্ষায় তারা ব্যর্থ হয়েছে। ইমরান খান বলেন, ‘প্রথমত আমি বিশ্বকে স্মরণ করিয়ে দিতে চাই, কাশ্মিরের জনগণের অধিকারের প্রতিশ্রুতি পূরণ হয়নি।’

কাশ্মিরের জনগণের উদ্দেশে ইমরান বলেন, ‘কাশ্মিরের বাসিন্দারা তাদের ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত নিতে গিয়ে যদি পাকিস্তানের পক্ষেও অবস্থান নেয়, ইনশাআল্লাহ, তখনও তারাই ঠিক করবেন তারা পাকিস্তানের অংশ হিসেবে থাকতে চান নাকি স্বাধীন হতে চান।’

ইমরান বলেন, ‘সমগ্র পাকিস্তান অধিকৃত কাশ্মিরের জনগণের পাশে আছে এবং কেবল পাকিস্তানই নয়, মুসলিম বিশ্ব তাদের পাশে আছে। এমনকি ন্যায়ের পক্ষে থাকা অমুসলিমরাও বিশ্বাস করেন যে, কাশ্মিরিদের তাদের প্রতিশ্রুত অধিকার দেওয়া উচিত।’ ইমরান খান আরও বলেন, ‘আমার যতটুকু শক্তি আছে, আমি প্রতিটি ফোরামে আপনাদের হয়ে আওয়াজ তুলব। আমি তা করছি এবং অব্যাহত রাখব।’

/বিএ/
সম্পর্কিত
এফোর্ট রিসেশন: অফিসে অতিরিক্ত কাজের দিন কি শেষ
শুধু জলপথ নয়, প্রযুক্তিতেও ‘চোক পয়েন্ট’; বদলে যাচ্ছে বিশ্ব অর্থনীতির মানচিত্র
পানিপুরির উদ্ভাবক কি মহাভারতের দ্রৌপদী
সর্বশেষ খবর
জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, শুরু করলেন কার্যক্রম
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, শুরু করলেন কার্যক্রম
মাদ্রাসার শিক্ষার্থীদের পেটালেন জামায়াত এমপির মেয়ে, প্রতিবাদে বাড়ি ঘেরাও
মাদ্রাসার শিক্ষার্থীদের পেটালেন জামায়াত এমপির মেয়ে, প্রতিবাদে বাড়ি ঘেরাও
সংযোগ ফ্লাইট মিস করেছেন? জেনে নিন কী করবেন
সংযোগ ফ্লাইট মিস করেছেন? জেনে নিন কী করবেন
সর্বাধিক পঠিত
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
এক মিনিটেই মিলবে ৫০ হাজার টাকা
এক মিনিটেই মিলবে ৫০ হাজার টাকা
আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বলছে দূতাবাস 
আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বলছে দূতাবাস 
বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি
বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি
মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে
মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে