হুথি বিদ্রোহীদের সঙ্গে অস্ত্রবিরতির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা সৌদি জোটের

বিদেশ ডেস্ক
০৩ জানুয়ারি ২০১৬, ১৪:২৬আপডেট : ০৩ জানুয়ারি ২০১৬, ১৫:১৮
image

ইয়েমেনে অস্ত্রবিরতি চুক্তির সমাপ্তি ঘোষণা বার বার চুক্তি লঙ্ঘনের অভিযোগের মধ্যেই ইয়েমেনে হুথি বিদ্রোহীদের সঙ্গে করা অস্ত্রবিরতি চুক্তি আনুষ্ঠানিকভাবে সমাপ্তির ঘোষণা দিলো সৌদি নেতৃত্বাধীন জোট। টুইটারে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির পোস্ট করা এক বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক সময় শনিবার সকাল ১১টা থেকে অস্ত্রবিরতি শেষ হচ্ছে।
গত ডিসেম্বরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে সৌদি জোটের অস্ত্রবিরতি চুক্তিটি হয়েছিল। তবে চুক্তি বহাল থাকা অবস্থাতেই বিমান হামলা ও ক্ষেপণাস্ত্র হামলার জন্য পরস্পরকে দোষারোপ করে আসছিল দু’পক্ষ।
সৌদি আরবের তরফে দেওয়া বিবৃতিতে দাবি করা হয়,‌ সৌদি জোট চলমান যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানে কাজ করে যেতে চেয়েছিল। কিন্তু হুথি বিদ্রোহী এবং সাবেক প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহর বাহিনী অস্ত্রবিরতি চুক্তি ভঙ্গ করে পূর্ব সীমান্ত থেকে সৌদি আরবকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আর সে কারণে অস্ত্রবিরতি চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।
গত বছর ইয়েমেনের শিয়া হুথি বিদ্রোহীরা দেশের উত্তরাঞ্চলের অর্থেকটা দখল করে নিলে তাদের দমনে মার্চ মাস থেকে বিমান হামলা শুরু করে সৌদি জোট। ইয়েমেনে চলমান ওই সংঘাতে কমপক্ষে ছয় হাজার মানুষ নিহত হয়। এর অর্ধেকই বেসামরিক নাগরিক। সূত্র: আল জাজিরা, বিবিসি

/এফইউ/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম