দক্ষিণ আফ্রিকান স্ট্রেইন টিকার সুরক্ষা কমিয়ে দিতে পারে: ফাইজার

বিদেশ ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২১, ১৭:২৬আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১৭:২৬

করোনাভাইরাসের দক্ষিণ আফ্রিকান স্ট্রেইন ফাইজার ও বায়েএনটেকের টিকার সুরক্ষা কমিয়ে দিতে পারে। সাম্প্রতিক এক সমীক্ষায় উঠে এসেছে এমন তথ্য। বুধবার ফাইজারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতি গবেষণায় দেখা গেছে, দক্ষিণ আফ্রিকান স্ট্রেইনটি ফাইজার ও বায়োএনটেকের ভ্যাকসিনগ্রীহতাদের অ্যান্টিবডি সুরক্ষা দুই তৃতীয়াংশ কমিয়ে দিতে পারে। তবে রুপান্তরিত ভাইরাসের ক্ষেত্রে ভ্যাকসিনটি কার্যকর কিনা তা এখনও পরিষ্কার নয়।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকার স্ট্রেইনটি এন৫০১ওয়াই নামক একটি মিউটেশন বহন করেছে যা এটিকে আরও সংক্রামক করে তুলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এই ভ্যারিয়েন্ট অ্যান্টিবডি তৈরিতে আগের চেয়ে কম সংবেদনশীল।

টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো এখন নতুন স্ট্রেইনের করোনার বিরুদ্ধে ভ্যাকসিনকে কিভাবে আরও কার্যকর করা যায় সে ব্যাপারে বিনিয়োগ করছে।

উল্লেখ্য, সার্স কোভ-২ ভাইরাসের এই নতুন ভ্যারিয়েন্ট করোনার ব্রিটিশ স্ট্রেইনের চেয়েও বেশি সংক্রামক বলে মনে করছেন বিজ্ঞানীরা। খুব দ্রুত বিভাজিত হওয়ার ক্ষমতা আছে এটির। জিনগত বদল বা জেনেটিক মিউটেশনের কারণে এই নতুন স্ট্রেইন অধিক সংক্রামক। স্পাইক প্রোটিনের আকারই বদলে দিয়েছে এটি। দ্রুত দেহকোষের রিপেসটর প্রোটিনগুলোকে চিহ্নিত করে ফেলতে পারে। তখন আর শুধু ফুসফুস নয়, শরীরে নানা অঙ্গেই সংক্রমণ ছড়াতে পারে খুব দ্রুত।

/এমপি/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম