ভারতকে অগ্রাধিকার দেবে সেরাম, অন্যদের ধৈর্য ধরার পরামর্শ

বিদেশ ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২১, ১৪:১১ আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৫৮
image

বিশ্বের সবচেয়ে বড় টিকা উৎপাদনকারী কোম্পানি সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার কাছে যেসব দেশ ও সরকার করোনাভাইরাসের টিকা চাইছে, তাদের ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন প্রতিষ্ঠানটির সিইও আদর পুনাওয়ালা। রবিবার এক টুইটে তিনি বলেছেন, টিকা রফতানি করার ক্ষেত্রে ভারতের নিজস্ব চাহিদাকে অগ্রাধিকার দেওয়ার ‘নির্দেশনা’ রয়েছে। ফলে অন্য দেশে রফতানি হয়তো বিলম্বিত হতে পারে।

প্রতিবছর বিশ্বে যে পরিমাণ টিকা উৎপাদন হয়, তার তিন-পঞ্চমাংশ সরবরাহ করে ভারত। তবে ১৩০ কোটি মানুষের দেশ ভারতেই এখন বিশ্বের সবচেয়ে বড় টিকাদান কার্যক্রমটি চলছে। এমনিতে বছরে গড়ে ৩৯ কোটি মানুষকে হাম ও যক্ষ্মার টিকা দেওয়ার অভিজ্ঞতা ভারতের আছে। কিন্তু বিপুল জনসংখ্যার এই দেশে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে নরেন্দ্র মোদি সরকারকে হিমশিম খেতে হচ্ছে।

টুইটারে সেরামের সিইও পুনাওয়ালা লিখেছেন, বিভিন্ন দেশ ও সরকারকে বলছি, আপনারা কোভিশেল্ড পাওয়ার অপেক্ষায় রয়েছেন। আমি বিনীতভাবে আপনাদের ধৈর্য ধরার অনুরোধ করছি। ভারতের বিপুল চাহিদাকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা অনুসরণের পাশাপাশি বাকি বিশ্বের চাহিদার মধ্যে সমন্বয় করতে হচ্ছে সেরামকে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছি।

নিউ ইয়র্ক টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, কার তরফ থেকে সেরাম ইনস্টিটিউট ওই নির্দেশনা পেয়েছে, সিইও তা বলেননি। এ ব্যাপারে তার কোম্পানির কোনও মন্তব্যও পাওয়া যায়নি।

ভারতে ইতোমধ্যে ১ কোটি ৯ লাখের বেশি মানুষের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। সংক্রমণের দিক দিয়ে বিশ্বে যুক্তরাষ্ট্রের পরই ভারতের অবস্থান। মধ্য জানুয়ারিতে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরুর পর এখন পর্যন্ত সেখানে মোট জনসংখ্যার ১ শতাংশকেও টিকার আওতায় আনা সম্ভব হয়নি।

/বিএ/এমওএফ/
সম্পর্কিত
বুফের দাম বাড়িয়ে বাড়তি বিল, ভোক্তা পেলেন ১ লাখ টাকা
পূজার ছুটিতে ঘুরে আসুন শাড়ি, মন্দির আর ঐতিহ্যের শহর কাঞ্চীপুরমে
অবশেষে ভারতে চালু হলো অ্যাপল পে
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
মিরপুরে উচ্ছেদ অভিযান: সাংবাদিক ও পুলিশের ওপর হামলাকারী কারা
মিরপুরে উচ্ছেদ অভিযান: সাংবাদিক ও পুলিশের ওপর হামলাকারী কারা
গ্রেফতার শুনানিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ভগ্নিপতি, ‘ছাত্রশিবিরে জড়িত ছিলাম’
গ্রেফতার শুনানিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ভগ্নিপতি, ‘ছাত্রশিবিরে জড়িত ছিলাম’
সন্ত্রাসের বিরুদ্ধে ‘অলআউট অ্যাকশনে’ পুলিশ
সন্ত্রাসের বিরুদ্ধে ‘অলআউট অ্যাকশনে’ পুলিশ
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক