‘জাতীয় স্বার্থ’ রক্ষায় সৌদি যুবরাজকে ছাড় দিচ্ছে বাইডেন প্রশাসন?

বিদেশ ডেস্ক
০২ মার্চ ২০২১, ১৪:৫৯আপডেট : ০২ মার্চ ২০২১, ১৯:৪৩
image

অনুসন্ধানী সাংবাদিক জামাল খাশোগি হত্যার মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে সরাসরি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সংশ্লিষ্টতার কথা উঠে এলেও তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়নি যুক্তরাষ্ট্র। এ নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন ওঠার পর নিজেদের সিদ্ধান্তের ব্যাপারে সাফাই গেয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। সম্প্রচারমাধ্যম সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি স্বীকার করেছেন, ‘জাতীয় স্বার্থ’ রক্ষার স্বার্থে এমন সিদ্ধান্ত।

২০১৮ সালের ২ অক্টোবর ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে খাশোগিকে হত্যা করে যুবরাজের গুপ্তচররা। পরে তার শরীর কেটে টুকরো টুকরো করে রাসায়নিক দিয়ে গলিয়ে দেওয়া হয়। এ ঘটনায় যুবরাজকে দায়ী করে শুক্রবার গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ করেছে বাইডেন প্রশাসন। ৩৫ বছর বয়সী এমবিএসকে শাস্তির আওতায় না রাখলেও ৭৬ সৌদি নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি বলেছেন, যুবরাজকে নিষেধাজ্ঞার বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ, কূটনৈতিক সম্পর্ক আছে, এমন দেশের সরকারপ্রধানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেবে না যুক্তরাষ্ট্র। তিনি বলেন, গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং রিয়াদের ওপর আসা হুমকি ও রকেট হামলা থেকে সুরক্ষা দেওয়াসহ বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। যখন প্রয়োজন, তখন দেশগুলোকে জবাবদিহির আওতায় নিয়ে আসতে বৈশ্বিক কূটনীতি দরকার। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে জাতীয় স্বার্থও কাজ করছে।

‘আমরা মনে করি, খাশোগি হত্যার মতো ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে, তা নিশ্চিত করতে আরও কার্যকর পথ রয়েছে। আর সৌদি আরবের সঙ্গে যেহেতু আমাদের চুক্তি রয়েছে, সে কারণে আমাদের জাতীয় স্বার্থের ব্যাপারও রয়েছে। আসলে কূটনীতি ব্যাপারটা এমনই হয়’, বলেন তিনি।  

এদিকে অভিযোগ থাকার পরও যুবরাজ সালমানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কেন নিষেধাজ্ঞা আরোপ করছে না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্থানীয় সময় সোমবার (১ মার্চ) ওয়াশিংটন ডিসিতে সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস বলেন, ‘যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সম্পর্ককে সঠিক পথে ফিরিয়ে আনতে কাজ করছি আমরা।’ তিনি বলেন, সৌদি-মার্কিন সম্পর্কে বিচ্ছেদ নয়, পুনরুদ্ধারের কাজ করছে প্রেসিডেন্ট বাইডেনের প্রশাসন।

/এফইউ/বিএ/এমওএফ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী