ভারত-পাকিস্তানকে বন্ধু হিসেবে দেখতে চান মালালা

বিদেশ ডেস্ক
০২ মার্চ ২০২১, ১৭:৩৪আপডেট : ০২ মার্চ ২০২১, ১৭:৩৪

চিরবৈরী ভারত ও পাকিস্তানকে সত্যিকারের বন্ধু হিসেবে দেখতে চান নোবেলজয়ী পাকিস্তানি মানবাধিকারকর্মী মালালা ইউসুফজাই। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, রবিবার ভার্চুয়ালি ভারতের এক সাহিত্য আসরে যোগ দিয়ে নিজের এই স্বপ্নের কথা বলেছেন তিনি।

জয়পুর সাহিত্য উৎসবে যোগ দিয়ে মালালা বলেন, ‘আপনারা ভারতীয়, আমি পাকিস্তানি। আমরা যার যার মতো ভালো আছি। তাহলে এতো বিদ্বেষ কেন? সীমান্ত, বিভাজন এবং সেই বিভাজনের মাধ্যমে জয়ী হওয়ার পুরনো দর্শন এখন আর কাজে আসে না।’

মালালা আরও বলেন, ‘মানুষ হিসেবে আমরা সবাই শান্তিতে থাকতে চাই। ভারত ও পাকিস্তানের আসল শত্রু দারিদ্র, বৈষম্য ও অসাম্য। নিজেদের মধ্যে লড়াই না করে দুই দেশের উচিত এই শত্রুদের বিরুদ্ধে যৌথভাবে লড়াইয়ে নামা। ভারত ও পাকিস্তানকে পরস্পরের সত্যিকারের বন্ধু হিসেবে দেখতে চাই আমি।’

‘ভারতীয় ও পাকিস্তানিরা একে অন্যের দেশে যেতে পারবে; এটা দেখতে পারাও আমার স্বপ্ন। আপনারা (ভারতীয়রা) পাকিস্তানি নাটক দেখবেন। আর আমরা বলিউডের সিনেমা দেখবো। এছাড়া পরস্পরের ক্রিকেট ম্যাচও উপভোগ করবো আমরা।’ বলেন মালালা।

উল্লেখ্য, ২০১২ সালে সন্ত্রাসী হামলার শিকার হন তখনকার স্কুলছাত্রী মালালা ইউসুফজাই। সেই ঘটনায় সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়। এরপর সুস্থ হয়ে নারীদের শিক্ষার অধিকার প্রতিষ্ঠার আন্দোলন থেকে শুরু করে বৈষম্য ও সংখ্যালঘু নিপীড়নের বিরুদ্ধে কাজ করে চলেছেন তিনি।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের