স্ত্রী স্বামীর সম্পত্তি নয়: ভারতের সুপ্রিম কোর্ট

বিদেশ ডেস্ক
০৪ মার্চ ২০২১, ১৬:০২আপডেট : ০৪ মার্চ ২০২১, ১৬:০২

স্ত্রী স্বামীর সম্পত্তি বা দাসী নন। তাই বলপূর্বক তাকে যেখানে খুশি থাকতে বাধ্য করা যাবে না। মঙ্গলবার এক মামলার শুনানিতে এই পর্যবেক্ষণ দিয়েছে ভারতের সর্বোচ্চ আদালত। হিন্দুস্তান টাইমস-এর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

২০১৫ সালে খোরপোশের জন্য আদালতে মামলা করেন এক নারী।  সে সময় তিনি অভিযোগ করেছিলেন, ২০১৩ সালে বিয়ের পর থেকেই তিনি নির্যাতনের শিকার। বাবার বাড়ি থেকে যৌতুক নিয়ে আসার জন্য তার উপর চরম অত্যাচার করতেন স্বামী। আর সেই কারণেই তিনি শেষমেশ সংসার ছাড়তে বাধ্য হন। গোরক্ষপুরের আদালত অভিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ২০ হাজার টাকা খোরপোশ দেওয়ার নির্দেশ দেয়।

গোরক্ষপুর আদালতের নির্দেশের পরেই পারিবারিক আদালতে বিবাহবন্ধনের অধিকার পুনরুদ্ধারের আবেদন করেন ওই ব্যক্তি। সেখানে তিনি তার আর্জিতে জানান, স্ত্রীর সঙ্গে সংসার করতে রাজি আছেন। স্ত্রী তার নিজের ইচ্ছায় আলাদা থাকলে তার কিছু করণীয় নেই। তাই তাকে খরপোশের ভার থেকে মুক্তি দেওয়া হোক।

এলাহাবাদ হাইকোর্টে খরপোশের নির্দেশ মওকুফের আর্জি নিয়ে পিটিশন দাখিল করেন ওই ব্যক্তি। সেখানেও একই যুক্তি দেন। এলাহাবাদ হাইকোর্ট তার আর্জি খারিজ করে। এরপরেই সুপ্রিম কোর্টের দারস্থ হন তিনি।

মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ জানায়, জোর করে কোনও নারীকে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ রাখা যায় না। তাই তিনি অন্যত্র থাকতে চাইলে সেক্ষেত্রে স্বামী জোর করে তাকে থাকতে বাধ্য করতে পারেন না।

ওই নারীর আইনজীবী অনুপম মিশ্রর অভিযোগ, তার মক্কেলের স্বামীর মূল উদ্দেশ্য খরপোশের টাকা বাঁচানো। তাই তিনি এ ধরণের 'ফন্দি' আঁটছেন।

ওই ব্যক্তি স্ত্রীকে তার কাছে ফিরে আসতে নির্দেশ দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে আর্জি জানায়। বিচারপতি সঞ্জয় কিশন কাউল এবং বিচারপতি হেমন্ত গুপ্তের এসসি বেঞ্চ সেই আর্জি খারিজ করেন। প্রত্যুত্তরে বলেন, ‘আপনি কী ভাবেন বলুন তো? একজন নারী কোনও সম্পত্তি বা দাসী নাকি যে আমরা তাকে বলব যে যান স্বামীর সঙ্গে গিয়ে বাস করুন?’

/এফইউ/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম