জরুরি ব্যবহারের জন্য ডব্লিউএইচও-এর ছাড়পত্র পেলো মডার্নার টিকা

বিদেশ ডেস্ক
০১ মে ২০২১, ১৩:১৭ আপডেট : ০১ মে ২০২১, ১৩:১৭

জরুরি ব্যবহারের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর ছাড়পত্র পেয়েছে মডার্নার টিকা। শুক্রবার দুনিয়ার যে কোনও দেশে জরুরিভিত্তিতে ব্যবহারের জন্য ভ্যাকসিনটি তালিকাভুক্ত করা হয়। এর ফলে চাইলে যে কোনও দেশই যে কোনও সময় ভ্যাকসিনটি ব্যবহার করতে পারবে।

এ নিয়ে এ পর্যন্ত মোট পাঁচটি কোভিড টিকাকে জরুরি ব্যবহারের তালিকাভুক্ত করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সংস্থার তরফে জানানো হয়েছে, তাদের বিশেষজ্ঞ কমিটি দেখেছে মডার্না-র কোভিড টিকার কার্যকারিতা ৯৪ দশমিক ১ শতাংশ। তাই বিশ্বের সব দেশেই এটি জরুরি ব্যবহারের ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে ২০২০ সালের ১৮ ডিসেম্বর আমেরিকার বাইরে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে মডার্না-র টিকার জরুরি ব্যবহারের অনুমতি দেয় যুক্তরাষ্ট্রের ‘ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)।’ ২০২১ সালের ৬ জানুয়ারি ইউরোপের দেশগুলোতে ভ্যাকসিনটি বাণিজ্যিকভাবে সরবরাহের অনুমোদন দেয় এফডিএ। এর ধারাবাহিকতায় এবার দুনিয়াজুড়ে জরুরি ব্যবহারের জন্য ডব্লিউএইচও-এর ছাড়পত্র পেলো মডার্নার ভ্যাকসিন। এর ফলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স উদ্যোগের আওতায় দরিদ্র দেশগুলোতে টিকা সরবরাহের কাজ অপেক্ষাকৃত সহজ হবে। কেননা সরবরাহের জন্য নির্ধারিত টিকার তালিকায় আরও একটি ভ্যাকসিন যুক্ত হলো।

ইতোপূর্বে ডব্লিউএইচও কর্তৃক জরুরি ব্যবহারের অনুমোদন পাওয়া টিকাগুলো হচ্ছে ফাইজার-বায়োএনটেক, অ্যাস্ট্রাজেনেকা, সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া এবং জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন।

/এমপি/
সম্পর্কিত
১৪ মাস পর সিলেটে ফের করোনা শনাক্ত 
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
সর্বশেষ খবর
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
প্রবীণদের প্রতি দায় ও ভালোবাসার সংস্কৃতি গড়ে তুলি
বিশ্ব প্রবীণ দিবস প্রবীণদের প্রতি দায় ও ভালোবাসার সংস্কৃতি গড়ে তুলি
কোচের সিদ্ধান্তে ক্ষুব্ধ? জাতীয় দলের ক্যাম্প ছাড়লেন রোনালদো
কোচের সিদ্ধান্তে ক্ষুব্ধ? জাতীয় দলের ক্যাম্প ছাড়লেন রোনালদো
রাতে ভয়ে ঘুমাতে পারেন না মিমি, কীসের ভয় অভিনেত্রীর
রাতে ভয়ে ঘুমাতে পারেন না মিমি, কীসের ভয় অভিনেত্রীর
সর্বাধিক পঠিত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
মরিয়মের পরিবারের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস 
মরিয়মের পরিবারের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস