ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ৭০ শতাংশ কার্যকর ফাইজারের ভ্যাকসিন: গবেষণা

বিদেশ ডেস্ক
০৫ জুলাই ২০২১, ১৬:৪০আপডেট : ০৫ জুলাই ২০২১, ১৬:৪০

করোনাভাইরাসের অতি সংক্রামক ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ৭০ শতাংশ কার্যকর ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন। সম্প্রতি ইসরায়েলে চালানো এক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য।

রবিবার ইসরায়েল পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশন (কেএএন) ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে হিব্রু বিশ্ববিদ্যালয়ের এই গবেষণার ফলাফল প্রকাশ করেছে।

ভারতের গণ্ডি ছাড়িয়ে এরইমধ্যে বিশ্বের শতাধিক দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট। ইসরায়েলে গত দুই সপ্তাহে নতুন করে শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে ৯০ ভাগেরই ডেল্টা স্ট্রেইন শনাক্ত হয়েছে।

শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও করোনাভাইরাসের এই স্ট্রেইন নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ডেল্টা ভ্যারিয়েন্টের প্রকোপে ইরানে করোনাভাইরাসের পঞ্চম ঢেউ তৈরির আশঙ্কার কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। এই ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব ঠেকাতে বেশ কয়েকটি দেশ থেকে ফ্লাইট চলাচল স্থগিতের ঘোষণা দিয়েছে সৌদি আরব। সূত্র: আনাদোলু এজেন্সি।

/এমপি/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম