'ডেল্টার চেয়ে বিপজ্জনক' ল্যামডা ভ্যারিয়েন্ট ছড়াচ্ছে দেশে দেশে

বিদেশ ডেস্ক
০৮ জুলাই ২০২১, ১৭:৪০ আপডেট : ০৮ জুলাই ২০২১, ১৭:৪৬

করোনাভাইরাসের ল্যামডা ভ্যারিয়েন্ট এখন নতুন আতঙ্কের নাম। গত চার সপ্তাহে ৩০টিরও বেশি দেশে শনাক্ত হয়েছে। এই ভ্যারিয়েন্ট ডেল্টার চেয়েও বিপজ্জনক বলে সতর্ক করেছে যুক্তরাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয়। ব্রিটেনেও কয়েকজনের দেহে করোনার নতুন ধরন ল্যামডার অস্তিত্ব পাওয়া গেছে।

গত বছর ডিসেম্বরের দিকে লাতিন আমেরিকর দেশ পেরুতে ল্যামডা ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয়। পেরুতে গত মে থেকে জুনে ৮২ শতাংশ মানুষ ল্যামডায় আক্রান্ত হয়েছেন। প্রতিবেশী চিলিতে এই হার এক-তৃতীয়াংশ। এটি ইঙ্গিত দেয়,করোনাভাইরাসের মূল স্ট্রেইনের চেয়ে এটি বেশি সংক্রামক।

করোনার নতুন নতুন ধরণে বেশ ভুগতে হচ্ছে বিশ্বকে। ভারতীয় ধরণ ডেল্টার সংক্রমণের মধ্যেই ল্যামডা ভ্যারিয়েন্টের সংক্রমণ ভাবিয়ে তুলছে গবেষকদের। দ্য স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়ে ল্যামডা বেশি সংক্রমণ ঘটাতে সক্ষম।  

বিশেষজ্ঞরা তথ্য পর্যালোচনা করে দেখেছে,ভারত, যুক্তরাজ্য ও ব্রাজিলে প্রথম শনাক্ত হওয়া ভ্যারিয়েন্ট যথাক্রমে ডেল্টা,আলফা ও গামার তুলনায় ল্যামডা সম্ভবত বেশি ছোঁয়াচে। এমনকি এই ভ্যারিয়েন্টের বিরুদ্ধে টিকায় কার্যকর সুরক্ষা পাওয়া যাবে না বলেও আশঙ্কা করা হচ্ছে। পাবলিক হেলথ ইংল্যান্ড (পিএইচই) ২৩ জুন ল্যামডাকে উদ্বেগজনক হিসেবে তালিকাভুক্ত করে।

যদিও এই ভ্যারিয়েন্ট কতটা মারাত্মক তা এখনও পুরোপুরি নির্ণয় করা সম্ভব হয়নি। কিন্তু বিজ্ঞানীরা করোনার এই ধরণটি নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন।

/এলকে/
সম্পর্কিত
সাত দিনে রোগী বেড়েছে ২২২ শতাংশ
‘ডেল্টাক্রন’ নিয়ে উদ্বেগের কারণ নেই: সাইপ্রাসের স্বাস্থ্যমন্ত্রী
সাইপ্রাসে ২৫ জনের ডেল্টাক্রন শনাক্ত
সর্বশেষ খবর
দেশে বর্তমানে কোনও রাজনৈতিক অস্থিরতা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
দেশে বর্তমানে কোনও রাজনৈতিক অস্থিরতা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
হুথিরা আলোচনায় বসলে ‘আগামীকালই’ ইয়েমেন যুদ্ধ শেষ হতে পারে: সৌদি জোট
হুথিরা আলোচনায় বসলে ‘আগামীকালই’ ইয়েমেন যুদ্ধ শেষ হতে পারে: সৌদি জোট
বড় বোনকে ধর্ষণের রায় কার্যকর হয়নি, এর মধ্যে ছোট বোনকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ছড়ালো অভিযুক্তরা
বড় বোনকে ধর্ষণের রায় কার্যকর হয়নি, এর মধ্যে ছোট বোনকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ছড়ালো অভিযুক্তরা
দুবাইয়ে বিশ্ব সরকার সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
দুবাইয়ে বিশ্ব সরকার সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা