সাইপ্রাসে ২৫ জনের ডেল্টাক্রন শনাক্ত

বিদেশ ডেস্ক
০৯ জানুয়ারি ২০২২, ১৭:৪১আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১৭:৪১

সাইপ্রাসের বিজ্ঞানীরা জানিয়েছেন, দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত ২৫ জনের শরীরে এমন একটি স্ট্রেইন পাওয়া গেছে যেটিতে ডেল্টা ও ওমিক্রন ভ্যারিয়েন্টের উপাদান রয়েছে। দুই ভ্যারিয়েন্টের নামের সঙ্গে মিলিয়ে এর নামকরণ করা হয়েছে ‘ডেল্টাক্রন’। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম ফোর্বস।

আরেক সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, সাইপ্রাস বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানের অধ্যাপক এবং বায়োটেকনোলজি ও মলিকুলার ভাইরোলজি ল্যাবরেটরির প্রধান লিওনডিওস কোস্ট্রিকিস এবং তার দল নতুন এই ভ্যারিয়েন্টটি আবিষ্কার করেছে।

নতুন স্ট্রেইনটিতে ডেল্টা জিনোমের মধ্যে ওমিক্রনের মতো জেনেটিক সিগনেচার রয়েছে।

স্থানীয় ইংরেজি দৈনিক সাইপ্রাস মেইল জানিয়েছে, দেশটিতে শনাক্ত হওয়া ২৫ ডেল্টাক্রন রোগীর ১১ জনের নমুনা নেওয়া হয়েছে হাসপাতালে ভর্তি হওয়া করোনা রোগীদের কাছ থেকে। বাকি ১৪টি নমুনা নেওয়া নেওয়া হয়েছে সাধারণ মানুষের কাছ থেকে।

২০২১ সালের ডিসেম্বরে মডার্নার চিফ মেডিক্যাল অফিসার পল বার্টন ডেল্টা ও ওমিক্রনের সহাবস্থানের বাস্তবতায় তাদের জিনগত লেনদেনের মাধ্যমে কোভিডের নতুন একটি ভ্যারিয়েন্ট তৈরির আশঙ্কার কথা জানান। যুক্তরাজ্যের হাউস অব কমন্সকে এমন আশঙ্কার কথা জানিয়েছিলেন তিনি।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস বলছে, করোনাভাইরাসের ক্ষেত্রে এই ধরনের পুনর্মিলন স্বাভাবিক। বেশ কয়েকটি গবেষণায় বলা হয়েছে, পুনর্মিলন ভাইরাসকে ‘বিপজ্জনক উপায়ে’ পরিবর্তন করতে পারে। তবে ভাইরাসের চিকিত্সার জন্য ওষুধ তৈরি করতে এটি গবেষকদের জন্য সহায়ক হতে পারে।

/এমপি/
সম্পর্কিত
পুতিনের সঙ্গে বৈঠকের পর কিয়েভে কুশনার-উইটকফ
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
নরওয়ের প্রয়াত রাজার শেষকৃত্যে যাচ্ছেন প্রিন্স উইলিয়াম
সর্বশেষ খবর
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
তিন ক্যাটাগরিতে ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ পেলো ওয়ালটন
তিন ক্যাটাগরিতে ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ পেলো ওয়ালটন
গুজব বিক্রি করেই দুটি বাড়ি কিনেছেন বৃদ্ধা 
গুজব বিক্রি করেই দুটি বাড়ি কিনেছেন বৃদ্ধা 
বাড়িওয়ালার নিষেধ মেনেও সাজাতে পারবেন ঘর, জানুন ৫ উপায়
বাড়িওয়ালার নিষেধ মেনেও সাজাতে পারবেন ঘর, জানুন ৫ উপায়
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’