‘ডেল্টাক্রন’ নিয়ে উদ্বেগের কারণ নেই: সাইপ্রাসের স্বাস্থ্যমন্ত্রী

বিদেশ ডেস্ক
১০ জানুয়ারি ২০২২, ১৩:২৯আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১৩:৪০

করোনাভাইরাসের ডেল্টা এবং ওমিক্রন ভ্যারিয়েন্টের সঙ্গে মিলিয়ে নামকরণ করা হয়েছে ‘ডেল্টাক্রন’। কারণ এর মধ্যে ওই দুই ভ্যারিয়েন্টের উপাদান রয়েছে। ডেল্টাক্রনে ইতোমধ্যে সাইপ্রাসে ২৫ জন সংক্রমিতের খবর পাওয়া গেছে। এ নিয়ে দেশটির সাধারণ মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক দেখা দিয়েছে। যদিও সাইপ্রাসের স্বাস্থ্যমন্ত্রী মাইকেল হাদজিপান্টেলা বলছেন, নতুন স্ট্রেইন নিয়ে এখন পর্যন্ত উদ্বেগের কারণ নেই।

সাইপ্রাসে শনাক্ত হওয়া নতুন ভ্যারিয়েন্ট নিয়ে বিবৃতিতে মন্ত্রী বলেন, এই বিষয়ে মন্ত্রণালয় সচেতন রয়েছে। উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এ নিয়ে বিস্তারিত জেনে আগামী সপ্তাহে সংবাদ সম্মেলনে জানানো হবে। নতুন ভ্যারিয়েন্টে নিয়ে অনুসন্ধানের জন্য সাইপ্রাসের বিজ্ঞানীদের নিয়ে গর্বিত বলেও মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী।

সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, সাইপ্রাস বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানের অধ্যাপক এবং বায়োটেকনোলজি ও মলিকুলার ভাইরোলজি ল্যাবরেটরির প্রধান লিওনডিওস কোস্ট্রিকিস এবং তার দল নতুন এই ভ্যারিয়েন্টটি আবিষ্কার করেছেন। এখন পর্যন্ত ডেল্টাক্রন সংক্রমণের ২৫টি ঘটনার কথা জানা গেছে।

কোস্ট্রিকিস বলেন, ‘এখন আমাদের কাজ হল ধরনটি কতটা সংক্রামক তা বোঝার চেষ্টা করা। পাশাপাশি এটা জানাও জরুরি এই নতুন স্ট্রেইন আদৌ স্থায়ী হবে কি না।

এদিকে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্থায়ী সচিব ক্রিস্টিনা ইয়ানাকি জানিয়েছেন, করোনার সংক্রমণ প্রতিরোধে শনিবার সাইপ্রাসের চার শতাধিক শিশুকে টিকা দেওয়া হয়েছে। দেশটির জনসংখ্যার বেশির ভাগ মানুষকেই করোনার টিকারও আওতায় আনা গেছে। কোভিড সংক্রমণ এড়াতে সাইপ্রাসের ৫ থেকে ১১ বছরের শিশুদেরকেও টিকা দেওয়ার কার্যক্রম চলছে। সূত্র: ইন-সাইপ্রাস

/এলকে/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু