১২০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ স্বাস্থ্য সংকটে সিডনি

বিদেশ ডেস্ক
১২ জুলাই ২০২১, ১৭:১৮আপডেট : ১২ জুলাই ২০২১, ১৮:৪১

করোনার ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বাড়ানো ও টিকা নিতে নিজ নাগরিকদের উদ্বুদ্ধ করতে টেলিভিশনে বিজ্ঞাপনের মাধ্যমে প্রচারণা শুরু করেছে স্কট মরিসন সরকার। করোনায় ধুঁকতে থাকা এক নারীকে অক্সিজেন দেওয়ার পরও শ্বাস নিতে লড়াই করতে দেখা গেছে। এমন বিজ্ঞাপন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। অস্ট্রেলিয়ার ঘনবসতি সিডনি ও কয়েকটি রাজ্য করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের প্রকোপ অস্বাভাবিকভাবে বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, গত ১২০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ স্বাস্থ্য সংকটে পড়েছে সিডনি।  

সিডনিতে গত সোমবার ১১২ জন করোনায় শনাক্ত হয়েছেন, যা আগের দিনের তুলনায় ৪৫ শতাংশ বেশি। সংক্রমণের দিক দিয়ে সবচেয়ে নাজুক অবস্থা এই শহরটি। নিউজ সাউথ ওয়েলস রাজ্যের প্রিমিয়ার গ্ল্যাডিস বেরেজিক্লিয়ান বলেন, ‘মানুষ কিছুদিনের জন্য ঘরে থাকলে ভাইরাস ছড়ানো সম্ভব না। এজন্য সাধারণ মানুষকে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার জোর আহ্বান জানাচ্ছি’।

অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় শহরটিতে গত এপ্রিলের পর এই প্রথম একজন কোভিডে মারা গেছেন। ডেল্টার প্রকোপের কারণে গত মধ্য জুন থেকে লকডাউনে রয়েছেন প্রায় ৬০ লাখ মানুষ। 

সংক্রমণের ঊর্ধ্বগতির কারণকে প্রধানমন্ত্রী স্কট মরিসনের ভ্যাকসিন নীতিকে দায়ী করছেন অনেকে। কোভিডের চূড়ান্ত সময়েও দেশজুড়ে পর্যাপ্ত টিকা সরবরাহ নিশ্চিত করতে পারেনি তার সরকার। এজন্য বিরোধীদলগুলো মরিসনকেই দুষছেন।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ-এর ভ্যাকসিন ট্র্যাকার বলছে, অস্ট্রেলিয়ার জনসংখ্যার তুলনায় মাত্র ১৭ দশমিক ৮ শতাংশ মানুষ টিকার আওতায় এসেছে। অন্যদিকে যুক্তরাজ্য ৬০ দশমিক ৪ শতাংশ এবং যুক্তরাষ্ট্র ৫২ দশমিক ২ শতাংশ মানুষকে টিকা নিয়েছে।

সোমবার এক সাক্ষাৎকারে ইউনিভার্সটি অব নিউ সাউথ ওয়েলস-এর অধ্যাপক বিল বাউটেন বলেন, 'সিডনি গুরুতর সংকটের মুখোমুখি, যা কিনা গত ১২০ বছরের মধ্যে সবচেয়ে খারাপ স্বাস্থ্য সংকটে পড়েছে। বিধিনিষিধের সময় মানুষকে ঘরে থাকাটা প্রয়োজন। কারণ লকডাউন থেকে দ্রুত বের হতে চাইলে, এছাড়া উপায় নেই। গত বছরে মেলবোর্নকে বিশ্বের দীর্ঘতম লকডাউনের মধ্য দিয়ে যেতে হয়।  

এদিকে অর্থনীতিবীদ শেন অলিভার বলেন, 'দীর্ঘমেয়াদি লকডাউনের কারণে ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। সাধারণ মানুষ যখন বিধিনিষেধ মেনে চলবে তখন সংক্রমণও কমে আসবে। ফলে লকডাউনের প্রয়োজন হবে না'।

পুরো অস্ট্রেলিয়াতেই ভারতীয় করোনার অতিসংক্রামক ভ্যারিয়েন্ট ডেল্টার প্রকোপ ছড়িয়ে পড়েছে। হাসপাতালগুলোতে বাড়ছে নতুন নতুন রোগী। বিশেজ্ঞদের মতে, সংক্রমণের হার কমিয়ে আনতে হলে নাগরিকদের টিকার আওতায় আনতে হবে।

/এলকে/
সম্পর্কিত
ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
৩ হাজার মাইল পাড়ি দিয়ে অফিসে গিয়েও সুখী তরুণী
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ