মাস্ক না পরায় জরিমানা অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রীর

বিদেশ ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২১, ১০:৫৯আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ১১:০০

মাস্ক না পরায় জরিমানা গুনতে হলো অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী টনি অ্যাবটকে। জনস্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে পাঁচশ অস্ট্রেলীয় ডলার জরিমানা করা হয়।

গত ৮ সেপ্টেম্বর সিডনির এক সমুদ্র সৈকতে মাস্ক ছাড়া অবস্থায় বন্ধুর সঙ্গে আলাপ করছিলেন তিনি। এই ছবি তুলে পুলিশের কাছে অভিযোগ করেন এক ব্যক্তি। অভিযোগের প্রমাণ মেলায় নিউ সাউথ ওয়েলস রাজ্য পুলিশ সাবেক এই প্রধানমন্ত্রীকে জরিমানা করেন।

এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী টনি বলেন,‘আমি স্বাস্থ্যবিধি মেনেই সামাজিক দূরত্ব বজায় রেখেছিলাম। তবে আমি এই জরিমানার বিরুদ্ধে অবস্থান করে পুলিশের সময় নষ্ট করব না’।

এক প্রত্যক্ষদর্শী একজন জানিয়েছেন, মাস্ক না পরেই টনি অ্যাবট তার এক বন্ধুর সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করছিলেন।

নিউ সাউথ ওয়েলেস এর স্বাস্থ্যমন্ত্রী ব্যার্ড হ্যাজার্ড বলেন,  সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা প্রয়োজন। আমি আশা করি সবাই সরকারি আদেশ যথাযথভাবে মেনে চলবে। অস্ট্রেলিয়ায় এ পর্যন্ত করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছেন ৭৫ হাজারের বেশি মানুষ।

/এলকে/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম