অস্ট্রেলিয়ায় লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভ, আটক ২৬৭

বিদেশ ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫২আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫৩

অস্ট্রেলিয়ার একাধিক শহরে শনিবার লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এদিন শুধু মেলবোর্নের বিক্ষোভ থেকেই ২৩৫ জনকে আটক করেছে পুলিশ। সিডনি থেকে আটক করা হয়েছে আরও ৩২ জনকে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকে কেন্দ্র করে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন।

মেলবোর্নে প্রায় ৭০০ বিক্ষোভকারী জড়ো হলে পেপার স্প্রে নিক্ষেপ করে পুলিশ। ভিক্টোরিয়া পুলিশ জানিয়েছে, শনিবারের সহিংসতার ঘটনায় ছয় কর্মকর্তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। টেলিভিশনের ফুটেজে বিক্ষোভ নিয়ন্ত্রণের চেষ্টাকালে কয়েকজন কর্মকর্তাকে মাটিতে পড়ে যেতেও দেখা যায়।

ভিক্টোরিয়া পুলিশ কমান্ডার মার্ক গ্যালিয়ট সংবাদমাধ্যমকে বলেন, ‌'আমরা আজ যা দেখেছি তা হলো একদল বিক্ষোভকারী, যারা প্রতিবাদের জন্য নয়, বরং পুলিশের সঙ্গে লড়াইয়ের জন্য একত্রিত হয়েছে।'

/এমপি/
সম্পর্কিত
ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
৩ হাজার মাইল পাড়ি দিয়ে অফিসে গিয়েও সুখী তরুণী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম