ফ্রান্সের সঙ্গে উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

বিদেশ ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২১, ১১:৫১আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ১১:৫১

ফ্রান্সের সঙ্গে উত্তেজনার মধ্যেই সোমবার যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। মার্কিন নেতৃত্বাধীন চীন-বিরোধী সামরিক জোট কোয়াডের সম্মেলনে অংশ নিতেই তার এ সফর। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

কোয়াড শব্দটি হচ্ছে মূলত ইংরেজি কোয়াড্রিলেটারেল বা চতুর্পাক্ষিকের সংক্ষিপ্ত রূপ। বাস্তবেও এটি চার দেশের সামরিক জোট। এর সদস্য দেশগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারত। এই সবকটি দেশের সঙ্গেই চীনের সম্পর্কে উত্তেজনা বা অস্থিরতা রয়েছে।

আগামী ২৪ সেপ্টেম্বর ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে যাচ্ছে কোয়াড শীর্ষ সম্মেলন। ভার্চুয়াল প্ল্যাটফর্মের বাইরে জোটের নেতাদের সরাসরি অংশগ্রহণে এটিই প্রথম কোনও কোয়াড সম্মেলন। তবে এ ধরনের জোট আন্তর্জাতিক শৃঙ্খলার জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছে চীন।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এমন সময়ে এ সম্মেলনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করলেন যখন কয়েকশ‌’ কোটি ডলারের সাবমেরিন নির্মাণের চুক্তি নিয়ে ফ্রান্সের সঙ্গে বিবাদে জড়িয়েছে দেশটি।

চীনকে মোকাবিলায় সম্প্রতি অকাস নামের একটি নিরাপত্তা চুক্তিতে উপনীত হয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। এতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পক্ষ থেকে অস্ট্রেলিয়াকে পারমাণবিক সাবমেরিন নির্মাণের জন্য উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হয়। ওই চুক্তির পরপরই প্যারিসের সঙ্গে কয়েকশ‌’ কোটি ডলারের সাবমেরিন নির্মাণ চুক্তি বাতিলের ঘোষণা দেয় ক্যানবেরা। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে ফ্রান্স। যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূতদেরও দেশে ফিরিয়ে নেওয়া হয়।

/এমপি/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী