সিরিয়ায় সরকার নিয়ন্ত্রিত এলাকায় আইএসের হামলা, শতাধিক নিহত

বিদেশ ডেস্ক
১৭ জানুয়ারি ২০১৬, ০৮:৫১আপডেট : ১৭ জানুয়ারি ২০১৬, ০৮:৫৪
image

দের আল জোরের ৬০ শতাংশের নিয়ন্ত্রণ নিয়েছে আইএস সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত এলাকা দের আল জোরে আইএসের হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছে বলে দাবি করেছে মানবাধিকারবিষয়ক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। তবে সরকারি সূত্রের বরাতে ভিন্ন ভিন্ন মৃতের সংখ্যা উল্লেখ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।  
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের দাবি, সিরিয়ার পূর্বাঞ্চলীয় ওই শহরে আইএসর হামলায় অন্তত ১৩৫ জন নিহত হয়েছেন। এরমধ্যে ৮৫ জন বেসামরিক নাগরিক আর ৫০ জন সিরীয় সেনা রয়েছেন।
তবে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার প্রতিবেদনে দাবি করা হয়, শহরের বাঘালিয়ে এলাকায় আইএসের হামলায় প্রায় ৩শ মানুষ নিহত হয়েছেন।
সরকারি সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, বাঘালিয়ে আর আয়াশ এলাকায় আইএসর হামলায় অন্তত আড়াইশো মানুষ প্রাণ হারিয়েছেন। এদের বেশির ভাগই সরকারি বাহিনীর লোকজন ও তাদের পরিবারের সদস্য। আর লেবানন ভিত্তিক আল মায়াদীন টিভিতে বলা হয়েছে মৃতের সংক্যা ২৮০।

সিরিয়ার স্থানীয় সমন্বয় কমিটি জানায়, শনিবার ভোর থেকে সরকার নিয়ন্ত্রিত এরাকাগুলোতে হামলা চালায় আইএস। হামলার সময় একটি গাড়ি বোমার বিস্ফোরণ করা হয়। জবাবে বিমান হামলা ও ভারি গোলা হামলা চালিয়েছে সরকারি বাহিনী। সেইসঙ্গে সরকারি বাহিনীর পক্ষে বিমান হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়াও।

সিরিয়ান অবজারভেটরির দাবি, আইএস শহরটির ৬০ শতাংশের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে।

সিরিয়ায় প্রায় ৫ বছর ধরে চলা গৃহযুদ্ধে প্রাণ হারিয়েছে আড়াই লাখেরও বেশি মানুষ। ঘরহারা হয়েছে ১০ লাখেরও বেশি। সূত্র: বিবিসি, আলজাজিরা

/এফইউ/

সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম