এত্ত বড় আলু!

বিদেশ ডেস্ক
০৪ নভেম্বর ২০২১, ২৩:০৫আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ২৩:০৮

কলিন এবং ডোনা ক্রেইগ ব্রাউন দম্পত্তি অন্য সময়ের মতো এদিনও নিজেদের বাগানের আগাছা পরিষ্কার করতে বের হন। পরিষ্কারের সময় মাটিতে কলিনের কোদালটি আটকে যাচ্ছিল। এতেই খটকা লাগে। কিছুটা মাটি খুঁড়তেই দেখা মেলে বিশাল অদ্ভুত আকারের আলু।

নিশ্চিত হতে জিহ্ববায় একটু চেকে নিতেই বুঝতে বাকি রইলো না যে আলু। ডোনা বলেন, ‘আমরা বিশ্বাসই করতে পারছিলাম না, এটি বিশাল’।

কিন্তু অন্য সাধারণ আলুর মতো আকৃতিও না। এ বিষয়ে ডোনা জানান, ‘এই আলুটি দেখতে একদমই সুন্দর না, অদ্ভুত রকমের’। তবে এটিকে প্রাথমিকভাবে বিশ্বের সবচেয়ে বড় আলু বলে ধারণা করা হচ্ছে।

বাগান থেকে আলুটি তুলে নিজেদের গ্যারেজের দিকে নিয়ে যান এই দম্পত্তি। সেখানে পুরনো একটি পাল্লায় রাখেন। এতে আলুর ওজন দাঁড়ায় ১৭.৪ পাউন্ড। যা একটি কুকুরের বাঁচ্চার সমান।

হ্যামিলটনের কাছে তাদের ছোট এই খামারে এমন আলুর সন্ধান পাওয়ায় দেখতে ভিড় করেন স্থানীয়রা। এই আলুর নাম দেওয়া হয়েছে ডগ।

'এই আলুটি ফেসবুকে পোস্ট করেছি আমরা। বাইরে দেখাতে নিয়ে গেছিলাম। বিষয়টি মানুষকে আনন্দ দেয়'।

এই দম্পতি আরও জানান, ‘ডগ’ নামের আলুটিকে স্বীকৃতি দেওয়ার জন্য গিনেস-এ আবেদন করেছেন। সেখান থেকে উত্তরের অপেক্ষায় তারা। যদিও গিনেসের পক্ষ থেকে এখনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: এপি

/এলকে/
সম্পর্কিত
বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস ও উচ্চশিক্ষা খাতে আগ্রহী নিউজিল্যান্ড 
বাংলাদেশ সফরে নিউজিল্যান্ডের দুই পরিবর্তন
বৃষ্টিতে পরিত্যক্ত পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম