নতুন ভ্যারিয়েন্টের বুস্টার ডোজ তৈরি করবে মডার্না

বিদেশ ডেস্ক
২৭ নভেম্বর ২০২১, ১১:৫৬আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১২:০৯

করোনার নতুন ধরন মোকাবিলায় শক্তিশালী বুস্টার ডোজ তৈরির ঘোষণা দিয়েছে মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্না। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটির (সিইও) স্টিফেন ব্যানসেল বলেন, ‘আমরা ওমিক্রনের বিস্তার ঠেকাতে বুস্টার ডোজ আনার পরিকল্পনা নিয়েছি। আশা করি দ্রুত এই টিকা প্রস্তুত করতে পারবো।’

দক্ষিণ আফ্রিকায় শনাক্ত কোভিডের নতুন ধরন ওমিক্রন এখন উদ্বেগের কারণ। এই ভ্যারিয়েন্টের বিরুদ্ধে বর্তমানে বাজারে থাকা কোভিড প্রতিরোধী টিকা কতটুকু কাজ করবে এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে জনমনে। তবে টিকা কোম্পানিগুলো ইতোমধ্যেই জানিয়েছে বিষয়টি নিয়ে বিস্তর গবেষণা করে ফলাফল জানাবে।

শুক্রবার মডার্নার সিইও বলেন, করোনার ওমিক্রন ধরন তিনটি উপায় নিয়ে কাজ করছে তারা। এরই একটি হলো টিকার বুস্টার ডোজ। এ ভ্যারিয়েন্ট রোধে কার্যকর উপায় বের করতে দ্রুততার সঙ্গে কাজ করছি আমরা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ইতোমধ্যে একে ‘উদ্বেগের ভ্যারিয়েন্ট’ বলে অভিহিত করেছে। ওমিক্রন বি.১.১.৫২৯ নামের ভ্যারিয়েন্টটি করোনার সবচেয়ে বেশিবার জিন বদলানো সংস্করণ।

/এলকে/
সম্পর্কিত
ভারতে চতুর্থ ওমিক্রন আক্রান্ত, ‘তৃতীয় ঢেউয়ের প্রস্তুতি’ নেওয়ার পরামর্শ
ওমিক্রনের ভাইরুলেন্স গবেষণা শেষ হতে পারে মঙ্গলবার
ওমিক্রন ভ্যারিয়েন্ট কী, কেন এটি বিপজ্জনক? 
সর্বশেষ খবর
ফুটপাত দখল ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, ডিএসসিসির অভিযানে জরিমানা
ফুটপাত দখল ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, ডিএসসিসির অভিযানে জরিমানা
জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে আজ ইসলামী আন্দোলনের বিক্ষোভ
জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে আজ ইসলামী আন্দোলনের বিক্ষোভ
রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত
রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত
আগস্টে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭, আহত ৫৩৬: এইচআরএসএস
আগস্টে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭, আহত ৫৩৬: এইচআরএসএস
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা