ওমিক্রনের ভাইরুলেন্স গবেষণা শেষ হতে পারে মঙ্গলবার

বিদেশ ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২১, ১৭:৩০আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৭:৩০

করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের এপিসেন্টার দক্ষিণ আফ্রিকার গাউটেং-এর প্রাদেশিক সরকার বিজ্ঞানীদের সঙ্গে কাজ করছে। তাদের লক্ষ্য মঙ্গলবারের  মধ্যে ভ্যারিয়েন্টটির ভাইরুলেন্স গবেষণা শেষ করা। এই গবেষণার মাধ্যমে জানা যাবে এটি কতটা সংক্রামক ও আক্রান্ত হলে রোগের ভয়াবহতা কেমন হবে। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এখবর জানিয়েছে।

দক্ষিণ আফ্রিকার সবচেয়ে জনবহুল প্রদেশ গাউটেং। গাউটেং প্রদেশে দেড় কোটি মানুষের বসবাস। এই অঞ্চলেই ভ্যারিয়েন্টটির নমুনা সংগ্রহ করা হয়েছে। ২৫ নভেম্বর থেকে সরকার ও বিজ্ঞানীরা ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে কাজ শুরু করার পরই এটি আলোচনার কেন্দ্রে রয়েছে।

গাউটেং প্রধানের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ব্রুস মেলাডো বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে বলেছেন, এটি কি কম ভাইরুলেন্ট? এখনও এই জবাব আমাদের কাছে নেই। যেমনটি বলেছি আমাদের উপদেষ্টা কমিটি কাজ করছে। মঙ্গলবার কমান্ড কাউন্সিলের কাছে গবেষণার ফল রুদ্ধদ্বার বৈঠকে হাজির করা হতে পারে।

জোহানেসবার্গের উইটওয়াটারস্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেলাডো জানান, পরে এই গবেষণার ফলাফল প্রকাশ করা হবে।

মেলাডো আরও জানান, এখন পর্যন্ত আশঙ্কার চেয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুহার কম। আগে আক্রান্ত হওয়া এবং টিকা নেওয়ার ফলে কিছু কিছু ক্ষেত্রে সুরক্ষা দিচ্ছে।

তিনি বলেন, মৃত্যুহার কম হওয়াতে আমরা অনেক অবাক হয়েছি। এমনকি এই স্ট্রেইনটি কম ভাইরুলেন্ট হলেও আক্রান্ত হলে মৃত্যু হবে এবং অনেক মানুষের জন্য দুর্ভোগ তৈরি করবে।

/এএ/
সম্পর্কিত
কেনিয়ায় টাটা কেমিক্যালসের কার্যক্রম বন্ধের নির্দেশ
মধ্যপ্রাচ্যে প্রভাব বাড়াচ্ছে চীন, মিসরে উষ্ণ অভ্যর্থনা পেলেন শি
মিসর ও চীনের যৌথ বিমান মহড়া শুরু
সর্বশেষ খবর
ফুটপাত দখল ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, ডিএসসিসির অভিযানে জরিমানা
ফুটপাত দখল ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, ডিএসসিসির অভিযানে জরিমানা
জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে আজ ইসলামী আন্দোলনের বিক্ষোভ
জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে আজ ইসলামী আন্দোলনের বিক্ষোভ
রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত
রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত
আগস্টে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭, আহত ৫৩৬: এইচআরএসএস
আগস্টে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭, আহত ৫৩৬: এইচআরএসএস
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা