অস্ট্রেলিয়ায় স্থানীয়ভাবে ছড়ালো ওমিক্রন

বিদেশ ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২১, ১১:৫৫আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১১:৫৫

বিদেশ ভ্রমণের কোনও ইতিহাস না থাকা অস্ট্রেলিয়ার এক শিক্ষার্থী করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (৩ ডিসেম্বর) দেশটি এই ভ্যারিয়েন্ট স্থানীয়ভাবে সংক্রমিত হওয়ার প্রথম ঘটনার ঘোষণা দিয়েছে। অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় শহর সিডনিতে এই রোগী শনাক্ত হয়েছে।

নাগরিক ছাড়া অন্য কেউ এখন অস্ট্রেলিয়ায় প্রবেশের সুযোগ পাচ্ছেন না। এছাড়া আফ্রিকার দক্ষিণাঞ্চল থেকে আসা ফ্লাইটগুলোর ওপর বিধিনিষেধ আরোপ করে রেখেছে অস্ট্রেলিয়া। তারপরও দেশটিতে স্থানীয়ভাবে ভ্যারিয়েন্টটি সংক্রমিত হওয়ার ঘটনা ঘটলো।

নিউ সাউথ ওয়েলস স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আক্রান্ত রোগীর কোনও ভ্রমণ ইতিহাস নেই কিংবা বিদেশ ভ্রমণের ইতিহাস থাকা কারোর সংশ্লিষ্টতাও নেই। তবে আরও তদন্ত এবং যোগাযোগ ইতিহাস খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

অস্ট্রেলিয়ায় আরও নয় জনের ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। তবে এদের সকলেই বিদেশ থেকে যাওয়া।

স্থানীয়ভাবে আক্রান্ত শনাক্ত হওয়ার পর আশঙ্কা করা হচ্ছে অস্ট্রেলিয়ায় ইতোমধ্যে ওমিক্রন ভ্যারিয়েন্ট আরও ব্যাপকভাবে ছড়িয়েছে। সিডনির পশ্চিমাঞ্চলের রিজেন্টস পার্ক ক্রিশ্চিয়ান স্কুলের যে শিক্ষার্থীর ওমিক্রন শনাক্ত হয়েছে সেই স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে এবং তার পরিবারকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

অস্ট্রেলিয়ায় বর্তমানে প্রতিদিন প্রায় দুই হাজার করোনা রোগী শনাক্ত হচ্ছে। টিকা প্রয়োগের পাশাপাশি ভাইরাসটির বিস্তার ঠেকাতে দুই বছর সীমান্ধ বন্ধ, লকডাউন, ব্যাপক পরীক্ষা এবং স্থানীয় ভ্রমণও বন্ধ রাখে অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ।

অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ ইতোমধ্যে আত্মবিশ্বাস প্রকাশ করেছে যে ১৬ বছরের বেশি বয়সীদের ৮৭ শতাংশই টিকা নিয়েছে। এতে নতুন ভ্যারিয়েন্ট মোকাবিলায় ভালো অবস্থানে রয়েছে তারা।

সূত্র: এএফপি

/জেজে/
সম্পর্কিত
ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
৩ হাজার মাইল পাড়ি দিয়ে অফিসে গিয়েও সুখী তরুণী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম