যে দ্বীপপুঞ্জে এই প্রথম করোনা শনাক্ত

বিদেশ ডেস্ক
০৪ ডিসেম্বর ২০২১, ১১:২৮আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১১:৫৪

‘কুক আইল্যান্ডস’ প্রশান্ত মহাসাগরের উল্লেখযোগ্য একটি দ্বীপপুঞ্জ। করোনা মহামারির প্রায় দুই বছরের মধ্যে এই প্রথম এখানে কেউ করোনায় আক্রান্ত হলো। ১০ বছর বয়সী এক ছেলে এই ভাইরাসে সংক্রমিত বলে নিশ্চিত করেছেন কুক আইল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক ব্রাউন।

জানা গেছে, পর্যটকদের জন্য সীমান্ত পুনরায় খোলার দিকে এগিয়ে যাচ্ছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশটি। এর মধ্যেই করোনায় শনাক্তের খবর পাওয়া গেলো। করোনার হাত থেকে রক্ষায় দেশটিতে এ পর্যন্ত ১৭ হাজার মানুষকে টিকার আওতায় আনা হয়েছে। ৯৬ শতাংশ লোকই দুই ডোজ টিকা নিয়েছেন।

১০ বছরের ছেলেটিকে কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। সম্প্রতি সে তার পরিবারের সঙ্গে নিউ জিল্যান্ড ভ্রমণ শেষে দেশে ফেরার পরই করোনায় শনাক্ত হয়। নিউ জিল্যান্ডে এখনও প্রতিদিন করোনায় আক্রান্ত হচ্ছে অনেকে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৪৪ জন।

/এলকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম