একাকিত্বে ভুগলে জঙ্গলে যান, বলছে গবেষণা

বিদেশ ডেস্ক
২০ ডিসেম্বর ২০২১, ১৮:৫১আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১৮:৫১

এক দল বিজ্ঞানী জানিয়েছেন, নগরে প্রকৃতির সংস্পর্শে থাকলে একাকিত্বের অনুভূতি কমে। তাদের গবেষণায় দেখা গেছে, জনস্বাস্থ্যের জন্য চরম উদ্বেগের কারণ একাকিত্ব। এতে মানুষের মৃত্যুর ঝুঁকি ৪৫ শতাংশ বেড়ে যায়- যা বায়ু দূষণ, বিষণ্নতা এবং অ্যালকোহল গ্রহণের কারণে সৃষ্ট ঝুঁকির চেয়ে বেশি।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, একাকিত্বের ওপর পরিবেশের প্রভাব নিয়ে পরিচালিত গবেষণা এটাই প্রথম। স্মার্টফোন অ্যাপের মাধ্যমে রিয়েল-টাইম তথ্য সংগ্রহ করে গবেষণাটি পরিচালনা করা হয়েছে।

গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত ভীড়ের মধ্যে একাকিত্ব বেড়ে যায় গড়ে ৩৯ শতাংশ। কিন্তু মানুষ যখন গাছ কিংবা আকাশ দেখতে পায়, পাখির শব্দ শোনে তখন একাকিত্বের অনুভূতি নেমে যায় ২৮ শতাংশে। সামাজিক অন্তর্ভূক্তিও একাকিত্ব ২১ শতাংশ কমিয়ে দেয়। কিন্তু যখন এসবের সঙ্গে প্রকৃতির সংস্পর্শ যোগ হয় তখন ভালো লাগার অনুভূতি আরও ১৮ শতাংশ বেড়ে যায়।

গবেষকেরা বলছেন, ‘সামাজিক অন্তর্ভূক্তি এবং প্রকৃতির সংস্পর্শ বাড়াতে নির্দিষ্ট পদক্ষেপ বাস্তবায়ন করা দরকার, বিশেষ করে ঘন বসতির নগরগুলোতে।’

প্রকৃতিতে সময় কাটানো স্বাস্থ্যের জন্য ভালো। উদাহরণ হিসেবে বলা যায়, জঙ্গলে হাটার কারণে যুক্তরাজ্যে প্রতি বছর মানসিক স্বাস্থ্য ঠিক রাখার খরচ অন্তত ১৮ কোটি ৫০ লাখ ইউরো কমে যায়। গবেষকেরা বলছেন, শহরের প্রাকৃতিক স্থানগুলো একাকিত্ব কমাতে পারে। এতে মানুষের সম্পৃক্ত হওয়ার অনুভূতি বাড়বে কিংবা আরও বেশি সামাজিক হওয়ার সুযোগ তৈরি হবে।

/জেজে/
সম্পর্কিত
বার্নহ্যামের মন্ত্রিসভায় প্রতিরক্ষামন্ত্রী হলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী স্ট্রিটিং
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান 
নতুন সরকারে কি বদলাচ্ছে যুক্তরাজ্যে স্থায়ী হওয়ার নীতি?
সর্বশেষ খবর
যন্তর মন্তরে বিক্ষোভকারীদের পাশে স্বেচ্ছাসেবী চিকিৎসকেরা
যন্তর মন্তরে বিক্ষোভকারীদের পাশে স্বেচ্ছাসেবী চিকিৎসকেরা
ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যানসহ দুই জন রিমান্ডে
ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যানসহ দুই জন রিমান্ডে
শিক্ষার্থীদের ওপর পুলিশি অ্যাকশনে বিজেপি ও শরিকদের অস্বস্তি
শিক্ষার্থীদের ওপর পুলিশি অ্যাকশনে বিজেপি ও শরিকদের অস্বস্তি
জেনার সঙ্গে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ
জেনার সঙ্গে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার