জম্মু-কাশ্মিরে সংঘর্ষ, দুই পাকিস্তানিসহ নিহত ৬

বিদেশ ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২১, ১১:৪৪আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১১:৪৪

ভারতশাসিত জম্মু-কাশ্মিরে নিরাপত্তার বাহিনীর সঙ্গে পৃথক বন্দুকযুদ্ধে দুই পাকিস্তানিসহ ৬ জন নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় কুলগাম ওবং অন্তনাগে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের ‘সন্ত্রাসী’ বলে দাবি করছে ভারতীয় নিরাপত্তা বাহিনী।

পুলিশের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, কাশ্মিরের কুলগাম ও অনন্তনাগ জেলায় দু’টি পৃথক সংঘর্ষে জঙ্গিরা নিহত হন।

কাশ্মির পুলিশের ইনস্পেক্টর জেনারেল বিজয় কুমার দাবি করেন, নিহতরা পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মুহাম্মদের সদস্য। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহতের ঘটনাকে ‘বড় সাফল্য’ হিসেবে দেখছেন তিনি।

কাশ্মির পুলিশ আরও জানিয়েছে, নিহত ছয়জনের মধ্যে চার জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। তাদের মধ্যে দু’জন পাকিস্তানি এবং দু’জন স্থানীয় সন্ত্রাসী। বাকি দু’জনের পরিচয় জানার চেষ্টা চলছে। পুলিশের ধারণা, ইংরেজি নববর্ষের আগে বড়সড় নাশকতার পরিকল্পনা ছিল তাদের।

এদিকে অনন্তনাগের নৌগাম এলাকায় তল্লাশি অভিযানের সময় এক পুলিশকর্মী আহত হয়েছেন। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, অনন্তনাগে সংঘর্ষ শুরুর পরই কুলগামের মিরহামা গ্রামে অভিযান চালানো হয়। ওই গ্রামে সন্ত্রাসী লুকিয়ে থাকার খবর ছিল পুলিশের কাছে। সংঘর্ষের ঘটনায় কাশ্মিরের গুরুত্বপূর্ণ জায়গায় তল্লাশি বাড়িয়েছে প্রশাসন।

/এলকে/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপাকিস্তানকে একঘরে করার মোদির কৌশল যেভাবে ‘বুমেরাং’ হলো
চীন-পাকিস্তান দুই ফ্রন্টেই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত ভারত: নৌ-প্রধান
‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত ভারত, জানালেন সেনাপ্রধান
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী