২৪ মার্কিন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিলো ইরান

বিদেশ ডেস্ক
০৯ এপ্রিল ২০২২, ১৯:৩১আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ১৯:৩১

সন্ত্রাস এবং ইরানের জনগণের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে ২৪ মার্কিন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে তেহরান। শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রাণালয় ঘোষণায় জানিয়েছে, সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকায় যুক্তরাষ্ট্রের ৯ কর্মকর্তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এক প্রতিবেদনে এখবর  জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

নিষেধাজ্ঞার আওতায় আছেন জর্জ ডব্লিউ ক্যাসি জুনিয়র, সাবেক মার্কিন সেনাবাহিনীর চিফ অব স্টাফ এবং ইরাকে মাল্টি ন্যাশনাল ফোর্সের কমান্ডিং জেনারেল জোসেফ ভোটেল, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাটর্নি রুডি গিলিয়ানি। এছাড়াও ফিলিস্তিন-লেবাননে থাকা বর্তমান এবং সাবেক মার্কিন কূটনীতিক রয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আরও ১৫ জনকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। তালিকায় এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা ট্রাম্প এবং ওবামা প্রশাসনের সময় ইরানের ওপর নিষধাজ্ঞা আরোপ ও সম্প্রসারণে সহায়তায় জড়িত ছিলেন।

ইসলামী প্রজাতন্ত্র ইরান পুনর্ব্যক্ত করেছে, একতরফা জবরদস্তিমূলক পদক্ষেপের ঘোষণা এবং প্রয়োগ জাতিসংঘের সনদে উল্লিখিত আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিগুলির সম্পূর্ণ লঙ্ঘন এবং মানবাধিকার উপভোগে বাধা দেয়।

ওবামা এবং ট্রাম্প প্রশাসনের সময় ইরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপে তেহরানের সঙ্গে সম্পর্ক চরম পর্যায়ে পৌঁছায় ওয়াশিংটনের।

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম